Wednesday, June 24, 2026

গতানুগতিক ধারায় না পড়েই মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম মালদহের কৌশিকী সরকার

Date:

Share post:

বরাবরই মেধাবী। পড়াশুনো করতে ভালোবাসত। ফেবারিট সাবজেক্ট বায়লজি। যতটা আশা করেছিল তার থেকেও ভালো ফল করে মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যে দ্বিতীয় স্থান দখল করলেন মালদহের পরীক্ষার্থী কৌশিকী সরকার।



আরও পড়ুন:  এ বছর মাধ্যমিকে অষ্টম হয়েছেন ব্রাত্য বসু! 


কৌশিকীর প্রাপ্ত নম্বর ৬৯২। মাধ্যমিকের এই কৃতী মালদহের গাজোল ব্লকের আদর্শবাণী একাডেমী স্কুলের ছাত্রী।পড়াশুনোর জন্য কোনও বাধাধরা কোনও সময় ছিল না। কৌশিকীর বাবা মৃনাল সরকার এবং মা চন্দ্রিকা সরকার দু’জনেই সরকারি স্কুলের শিক্ষক। গাজোল থানার বিধানপল্লী এলাকার বাসিন্দা কৌশিকী সরকার মাধ্যমিকে দ্বিতীয় স্থান দখলের খবর জানাজানি হতেই প্রতিবেশীরা তাঁর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন। কৌশিকীকে অভিনন্দন জানান তাঁর শিক্ষক-শিক্ষিকারাও।


ভালো ফল করে উচ্ছ্বসিত কৌশিকী বলেন, ” পড়াশুনোর জন্য কোনও বাধাধরা সময় ছিল না। যখন মনে হত বই নিয়ে বসতাম। পড়ার পাশাপাশি ক্রিকেটও দেখতাম। গল্পের বইও পড়তাম। প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৌশিকী বলেন, ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে।


রাজ্যে দ্বিতীয় হয়েছেন কৌশিকী। মাধ্যমিক পরীক্ষায় ৭০০-র মধ্যে ৬৯২ পেয়ে পাড়া-প্রতিবেশীদের তাক লাগিয়ে দিয়েছে কৌশিকী সরকার। সে বাংলায় পেয়েছে ৯৯, ইংরেজিতে ৯৮, অঙ্কে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯৬ এবং ভূগোলে পেয়েছে ৯৯।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...