Tuesday, June 23, 2026

  এ বছর মাধ্যমিকে অষ্টম হয়েছেন ব্রাত্য বসু! 

Date:

Share post:

নামে মিল আছে। কিন্তু স্বপ্নে মিল নেই।  তিনি ব্রাত্য বসু জুনিয়র। এ বছরের মাধ্যমিকের অষ্টম স্থানাধিকারী। বাঁকুড়ার এই ছাত্রটির নামের সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রীর নামের মিল রয়েছে। তাই বন্ধুরা বরাবরই তাকে মজা করে জুনিয়র ব্রাত্য বলে ডাকত। কিন্তু মজা হল,  এতদিন শুধু  স্কুলের বন্ধুরাই জুনিয়র ব্রাত্যকে চিনত। এবার চিনল রাজ্যবাসী। এবার সে বিখ্যাত হয়ে গিয়েছে বাঁকুড়াজুড়েই। তবে শুধু স্কুল পরিসরেই নয়, ব্রাত্য নামের জন্য সব জায়গাতেই ইদানীং সে নাকি অগ্রাধিকার পাচ্ছে। বলতে বলতেই হেসে গড়িয়ে পড়ল ব্রাত্য।

বাঁকুড়ার ব্রাত্য এ বছর অষ্টম হয়েছে। যদিও সে একা নয়।  চলতি বছরে মাধ্যমিকে মোট ২২ জন অষ্টম হয়েছেন।  তবে নামে মিল তাকলেও জুনিয়র ব্রাত্য নাটক, থিয়েটার বা অধ্যাপনার  দিকে যেতে রাজি নয়। তার স্বপ্ন সে  চিকিৎসক হবে। পড়তে ভাল লাগে বায়োলজি, ফিজিক্স। ব্রাত্যর  বাবা চণ্ডীদাস বসু প্রাক্তন সেনাকর্মী। কাকা চিকিৎসক। মূলত কাকাকে দেখেই তার চিকিৎসক হওয়ার স্বপ্ন । ব্রাত্যর নাম রেখেছিলেন কাকা। কাকা ভাইপোর খুব বন্ধুত্ব। মনের মিলও। তাই জুনিয়র ব্রাত্য কাকার মতো  হতে চান। ডাক্তার হতে চান।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...