Saturday, April 4, 2026

‘প্রথম হব আশা করিনি’, জানাল মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী রৌনক

Date:

Share post:

ছোট থেকেই মেধাবী রৌনক।পড়াশুনার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত শুনতে ও গাইতে ভালোবাসে সে। মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী রৌনক মণ্ডলের প্রাপ্ত নম্বর ৬৯৩। ফল প্রকাশের পর রৌনক বলে, ভালো ফলের আশা করেছিলাম। তবে প্রথম হব আশা করিনি।

আরও পড়ুন:গতানুগতিক ধারায় না পড়েই মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম মালদহের কৌশিকী সরকার

বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক। দিনে গড়ে আট ঘণ্টা পড়ত সে। তবে রাত জেগে কোনওদিনই পড়েনি সে। রৌনকের পছন্দের বিষয় জীবনবিজ্ঞান এবং অঙ্ক। ভবিষ্যতে ডাক্তার হতে চায় রৌনক। আর সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে।

শুধু পাঠ্যবই নয়। রৌনকের বিশেষ পছন্দ ফেলুদা এবং কল্পবিজ্ঞান। গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীতই বেশি ভালোবাসে সে। রৌনক জানায়,  “শিক্ষামূলক এবং সত্যজিৎ রায়ের সিনেমা দেখতে বেশি ভাল লাগে।” ভাল লাগে বেড়াতে যেতেও।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...