Saturday, April 4, 2026

Wridhhiman Saha: বাংলায় খেলা নিয়ে সুর নরম ঋদ্ধির, বললেন, ‘বাংলার হয়ে আগামীতে খেলবো না বলিনি’

Date:

Share post:

সুর নরম ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha)। ‘বাংলার হয়ে আগামীতেও খেলবো না একথা বলিনি’, আইপিএলের (IPL) খেতাব জয় করে শহরে পা দিয়ে বললেন ঋদ্ধি। বুধবার কলকাতায় এসেছেন ঋদ্ধি। আর শহরে পা রাখতেই বাংলায় খেলা নিয়ে নিজের মন্তব্য স্পষ্ট করলেন পাপালি।

ঋদ্ধি বলেন,” এবার খেলছি না বলে, আগামীতে বাংলার হয়ে খেলব না একথা কখনও বলিনি। আমি এখনও বাংলার ক্রিকেটার।” তবে কেন ছাড়পত্র চাওয়া? এত বিতর্ক, এত জল্পনা? এর উত্তরে বাংলার উইকেটরক্ষক বলেন, “সে সব কথা তো অনেকে বলছেন, আমার কাছে নাকি তিন–চারটে দলের প্রস্তাবও রয়েছে। আপনার কাছে নতুন কোনও রাজ্যের নাম থাকলে বলবেন।”

তবে বাংলার হয়ে আগামীতে খেলার ইচ্ছে প্রকাশ করলেও, সিএবি কর্তার কথায় যে তিনি বিরক্ত তা বুঝিয়ে দেন ঋদ্ধি। সে বিষয়ে কিছু মন্তব্য করতে না চাইলেও, ঘুরিয়ে তিনি বলেন, “রঞ্জিট্রফি শুরুর আগেই সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে দেখা করে কিছু বিষয়ে কথা বলে এসেছিলাম। দু’‌জনের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে কী আলোচনা হয়েছে, সেটা প্রকাশ্যে আনব না। কয়েকদিন পর আবার ওঁনার সঙ্গে দেখা করতে যাব। এবার খেলছি না বলে, আগামীতে বাংলার হয়ে খেলব না একথা কখনও বলিনি। আমি এখনও বাংলার ক্রিকেটার।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...