Saturday, April 4, 2026

অপেক্ষার অবসান! বঙ্গে এল বর্ষা, জানাল হাওয়া অফিস

Date:

Share post:

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে নির্ধারিত সময়ের আগেই ভিজতে চলেছে বঙ্গ (Bengal)। সেইমতই বৃষ্টি এল। আজই উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলায় বর্ষা প্রবেশ করল বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipur Weather Department)।

গরমের দাবদাহ থেকে রেহাই মিলছে না কিছুতেই। তবু গত কয়েকদিনের মেঘলা আকাশ আশা জাগিয়েছিল। সেইমতোই বৃষ্টি এল আর অফিসিয়ালি বর্ষার আসার বিষয়ে নিশ্চিত করল আলিপুর আবহাওয়া দফতর। কেরলে (Kerala) বর্ষা প্রবেশের দিন কয়েকের মধ্যেই বঙ্গে বর্ষার আগমন হয়। তবে এই বছর বৃষ্টির মরসুম কিছুটা এগিয়ে আসবে এই পূর্বাভাস আগেই ছিল। আজ অর্থাৎ ৩ জুন এই বছরের বর্ষার আগমন ঘটল। তবে উত্তরবঙ্গে বৃষ্টি এলেও, দক্ষিণবঙ্গে গুমোট আবহাওয়া সঙ্গে আছে আর্দ্রতাজনিত অস্বস্তি। সব মিলিয়ে নাজেহাল বঙ্গবাসী। এবার বর্ষা কবে দক্ষিণবঙ্গে আসবে, তারই প্রতীক্ষা। আবহাওয়া দফতর(Weather Department) অবশ্য জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সাময়িক স্বস্তি মিললেও পুরোপুরি বর্ষা না আসা পর্যন্ত রেহাই নেই। দক্ষিণে বর্ষার প্রবেশের ক্ষেত্রে কিছু অনুঘটকের প্রয়োজন আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে অক্ষরেখা, ঘূর্ণাবর্ত নিজের গতিপথে সমান্তরালভাবে এগোতে পারলে বর্ষা দক্ষিণবঙ্গে তাড়াতাড়ি আসবে বলে জানা গেছে। তবে আগামী সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গে(South Bengal) বর্ষা অফিসিয়ালি প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...