Tuesday, June 9, 2026

কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ চলাকালীন হালিশহরে বোমা বিস্ফোরণ

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার হালিশহরে (halishahor) শনিবার বেলায় উত্তেজনা ছড়াল।বেশ কয়েকদিন ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani expressway) সম্প্রসারণের কাজ চলছে। সেই জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।সেই কাজ চলাকালীন আচমকা রাস্তার ধারে বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।


বোমা ফেটে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। কল্যাণী এক্সপ্রেসওয়েতে কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, বিভিন্ন এলাকা থেকে মাটি এনে এখানে ফেলা হচ্ছে। আজ সকালে মাটি ফেলার কাজ চলছিল। সেই কাজ চলাকালীনই বিস্ফোরণ হয়। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে জেটিয়া থানার( jetia thana) পুলিশ। বিস্ফোরণের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।



Related articles

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, ট্রাম্পের দেশে প্রবেশে নিষোধাজ্ঞা সেরা রেফারির

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ দিন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা...

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...