Tuesday, June 9, 2026

নলহাটির স্কুলে যোগ দিলেন ক্যানসার আক্রান্ত সোমা

Date:

Share post:

নলহাটির মধুরা হাইস্কুলে যোগ কাজে যোগ দিলেন ক্যান্সারে আক্রান্ত বীরভূমের সোমা দাস।হাইকোর্টের নির্দেশ অনুসারে নিয়োগপত্র পেয়ে শনিবার সকালে সহকারী শিক্ষক পদে কাজে যোগ দিলেন সোমা। ৩৫০-এরও বেশি দিন ধরে এসএসসি-র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বীরভূমের নলহাটির সোমা দাস। তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত। সংবাদমাধ্যমে সোমার খবর জানতে পেরে তাকে ডেকে পাঠান বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমা বিচারপতিকে জানিয়েছিলেন তার ক্যান্সারের চিকিৎসার জন্য ১৫ লক্ষ টাকা খরচ। কিন্তু চাকরি না পেলে সোমা

সেই টাকা কীভাবে দেবেন? কারণ তার পরিবারের আর্থিক অবস্থা

ভালো নয়। বিচারপতি প্রথমে সোমাকে অন্যত্র চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন । কিন্তু সোমা তাতে আপত্তি জানান। তিনি স্কুল শিক্ষক পদে যোগ দিতে চান বলেই জানিয়েছিলেন। এরপরই আদালতের নির্দেশে আন্দোলনরত চাকরিপ্রার্থী সোমা দাসকে ৭ দিনের মধ্যে সহকারী শিক্ষকের চাকরি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেন স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিব। পাশাপাশি অ্যাকশন টেকেন রিপোর্টও দিতে বলা হয়।

দীর্ঘ আন্দোলনের পরে চাকরি পেয়ে সোমা খুশি। তবে তার সঙ্গে যারা ছিলেন , যারা এখনো আন্দোলন করছেন তাদের সকলের যাতে খুব শীঘ্রই চাকরি হয়ে যায় সেই কামনা করেছেন তিনি।

 

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...