Saturday, June 27, 2026

বুস্টার শটে কোর্বেভ্যাক্স-কে ছাড়পত্র DCGI-এর, করা যাবে মিক্সম্যাচ

Date:

Share post:

বুস্টার শটের জন্য কোর্বেভ্যাক্স প্রতিষেধককে ছাড়পত্র ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)। একই সঙ্গে এবার বুস্টার ডোজে (Booster Dose) করা যাবে মিক্সম্যাচ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, শনিবার কোভিডের বুস্টার শটের জন্য ‘বায়োলজিক্যাল ই’ সংস্থার তৈরি কোর্বেভ্যাক্সকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দেশীয় প্রযুক্তিতে কোর্বেভ্যাক্স অন্যান্য টিকার তুলনায় সস্তা। টিকাকরণে এর ব্যবহারও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রের বায়োটেকনোলজি দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে ছাড়পত্র বায়োলজিক্যাল ই-র তৈরি এই প্রতিষেধকের প্রভাব কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের থেকে আলাদা। কোর্বেভ্যাক্স সরাসরি স্পাইক প্রোটিন ঢুকিয়ে দেয় শরীরে। তা থেকে দেহে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই পদ্ধতি অনেক বেশি নিরাপদ বলে দাবি সংস্থার। তাদের টিকা ৯০ শতাংশ সফল বলে দাবি ‘বায়োলজিক্যাল ই’-র।

একইসঙ্গে বিশেষজ্ঞদের মতে, বুস্টার শটে মিক্সম্যাচ করলে তা বেশি কার্যকরী হয়। সেটাই পরীক্ষায় দেখা গিয়েছে। সুতরাং বুস্টার ডোজ হিসেবে কোর্বেভ্যাক্স লাভজনক হবে বলেই মত অধিকাংশ বিশেষজ্ঞদের।

আরও পড়ুন- চার দশকে সর্বনিম্ন ইপিএফে সুদের হার, তীব্র প্রতিবাদ তৃণমূল সহ বিরোধীদের

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...