Thursday, May 14, 2026

Sonu Nigam: আগামী মাসেই কনসার্ট, কলকাতা আসছেন সোনু নিগম

Date:

Share post:

কেকে- এর মৃত্যুর পর থেকেই আলোচনার শিরোনামে উঠে এসেছে মহানগরী (Kolkata)। বলিউড থেকে বারবার কলকাতাকে বয়কট করার দাবি উঠছে বলে আলোচনা সব মহলে। এর সঙ্গে আছে জাতীয় পুরস্কার প্রাপ্ত (National Award Winner)গায়কের মন্তব্য ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্ক । সব মিলিয়ে কলকাতার সাংস্কৃতিক মহলে মন খারাপের মরশুম তৈরি হয়েছে। বলিউড (Bollywood)শিল্পীদের কলকাতায় অনুষ্ঠান করা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেখানেই এবার মিলল সুখবর। কলকাতায় আসছেন সোনু নিগম (Sonu Nigam),কনসার্ট করবেন আগামী মাসেই।

কলকাতা সংস্কৃতির শহর এই কথা স্বীকার করেন তিলোত্তমার নিন্দুকেরাও। কিন্তু কেকে-এর (KK) মৃত্যুতে সব সমীকরণ ওলটপালট হয়ে গেছে। আয়োজকরা বলছেন, সংগীতানুষ্ঠানের নিরাপত্তা, শ্রোতার মান, সমগ্র ব্যবস্থাপনা বিচার করলে অন্যান্য শহরের তুলনায় এগিয়ে কলকাতা। জাঁকজমক আয়োজন আর ব্যবস্থাপনায় নির্দ্বিধায় ১০০ শতাংশ নম্বর দেওয়া যায় শহরকে। কিশোরকুমার(Kishore Kumar)থেকে মহম্মদ রফি (Md. Rafi), লতা মঙ্গেশকর (Lata Mangeshkar),শ্রেয়া ঘোষাল (Shreya Ghosal),অরিজিৎ সিং (Arijit Sing) প্রত্যেকেই প্রতি বছর কলকাতায় মাতিয়ে অনুষ্ঠান করেন। ঘনঘন এ রাজ্যে আসতে চান। শ্রোতার ভালবাসার পাশাপাশি এই শহরের প্রতি টান তৈরি হয়েছে সবার। শিল্পীরাও চান সংস্কৃতির রাজধানীতে পা রাখতে। তাই কলকাতাকে কালিমা লিপ্ত করার যে চেষ্টা চলছে এক অনভিপ্রেত ঘটনাকে শিখণ্ডী করে, তা মেনে নিচ্ছেন না অনেকেই। স্যোশাল মিডিয়ায় জবাব দিচ্ছেন অনেকে। নিন্দুকের মুখ বন্ধ করে এবার কলকাতা আসার ঘোষণা সোনু নিগমের। কেকে’র (Singer KK) ঘটনা দুর্ভাগ্যজনক, আকস্মিক এবং একান্ত বিক্ষিপ্ত। এর ভিত্তিতে কোনও সার্বিক ধারণা তৈরি করা চূড়ান্ত অনুচিত। এবার তাই প্রমাণ করতে চলেছেন তোচন ঘোষ (Tochan Ghosh)। সংগঠক হিসাবে তাঁর ভূমিকা নিয়ে তারিফ করেন শিল্পীরাও। সূত্রের খবর, আগামী জুলাইতেই সোনু নিগম (Sonu Nigam) আসছেন শহরে। প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে তোচন ঘোষের সঙ্গে। আয়োজকের কথায়, কেকে’র মৃত্যুর পর কলকাতা নিরাপদ নয় বলে যাঁরা রটাচ্ছেন, তাঁদের ধারণাকে ভুল তা প্রমাণ করতে এগিয়ে আসছেন সোনু নিগম। এবার শহরের বুকে সোনুর অসংখ্য ‘ দিওয়ানা’রা মুখিয়ে আছেন এই শো-এর জন্য।



Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...