Tuesday, June 9, 2026

সিবিআই মৃত ঘোষণার পর আদালতে সাক্ষী দিতে এলেন সেই মহিলা!

Date:

Share post:

সিবিআই তাঁকে মৃত ঘোষণা করেছিল। অথচ শুক্রবার আদালতে হাজির হয়ে সেই ‘মৃত’ মহিলা বাদামি দেবী বললেন, “হুজুর, আমি বেঁচে আছি। সিবিআই আমাকে মৃত বলে ঘোষণা করেছে।” দেশের প্রধান তদন্তকারী সংস্থার যোগ্যতা কোথায় পৌঁছেছে তার প্রমাণ মিলল বিহারের মুজাফফরপুরের এই ঘটনায়। সাংবাদিক রাজদেব রঞ্জন হত্যা মামলার শুনানিতে শুক্রবার এই ঘটনা ঘটেছে। সিবিআই দ্বারা মৃত ঘোষণা করা মহিলা সাক্ষী বাদামি দেবী শুক্রবার আদালতে হাজির হন। আদালতে সিবিআই বাদামীর মৃত্যুর রিপোর্ট পেশ করেছিল, এমন পরিস্থিতিতে আদালতে মহিলার উপস্থিতির কারণে তদন্তকারী সংস্থা সিবিআই-কে চরম অস্বস্তিতে পড়তে হয় । এই মহিলা নিজেই মুজফফরপুর সিভিল কোর্টে বিচারকের সামনে হাজির হন। তিনি বিচারকের সামনে এসে বললেন, “হুজুর, আমি বেঁচে আছি। সিবিআই আমাকে মৃত বলে ঘোষণা করেছে।” এখন সিবিআইয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত।

২০১৬র ১৩ মে রাজদেব রঞ্জনকে সিওয়ানের স্টেশন রোডে গুলি করে হত্যা করা হয়েছিল। তদন্তের পর প্রাক্তন সাংসদ মহম্মদ শাহাবুদ্দিন সহ আট আসামির বিরুদ্ধে বিশেষ আদালতে চার্জশিট দাখিল করে সিবিআই। ওই মামলার অন্যতম সাক্ষী ছিলেন বাদামি দেবী।

 

Related articles

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...

বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক, ট্রাম্পের দেশে প্রবেশে নিষোধাজ্ঞা সেরা রেফারির

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ২ দিন। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা...

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...