Wednesday, April 8, 2026

ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের পরেও KK-র মৃত্যু নিয়ে উদ্যোক্তাদের নিশানা রাজ্যপালের!

Date:

Share post:

ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে। তাতেও দেখা যাচ্ছে হৃদযন্ত্রে সমস্যার কারণেই মৃত্যু হয়েছে সঙ্গীতশিল্পী KK-র। কিন্তু এবার এই বিষয়টিকে নিয়েও উদ্যোক্তাও পুলিশকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। “কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না।“ দিল্লি (Delhi) যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে এই মন্তব্য করেন ধনকড় (Jagdeep Dhankar)।

রাজ্যপাল বলেন, কত দর্শক আসবেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। সঙ্কটের সময় সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনকড় বলেন, “আমার হৃদয় কাঁদছে। এর থেকে বেশি অব্যবস্থা যেন হতেই পারে না। এর থেকে বেশি ম্যানেজমেন্টে অসাফল্য হতেই পারে না। যদি খতিয়ে দেখা হয়, তাহলে বোঝা যাবে যাঁদের সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব ছিল, যাঁদের সেদিন লোকসংখ্যা নিয়ন্ত্রণে রাখার কথা ছিল, সঙ্কটের সময়ে সুরাহা বের করা যাঁদের দায়িত্ব ছিল, সেই ক্ষেত্রে সম্পূর্ণ অসফল সকলে।“

অথচ এই বিষয়ে শুক্রবারই কলকাতার পুলিশ (Kolkata Police) কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal) বলেন, নজরুল মঞ্চের এসি ঠিকমতো কাজ করছিল। KK-র অনুষ্ঠানে কোনও অস্বাভাবিকতা ছিল না। ময়নাতদন্তের রিপোর্টেও ভিড়ে দমবন্ধ হয়ে মৃত্যুর কোনও উল্লেখ নেই। তাহলে, হঠাৎ ধনকড় কেন পরোক্ষে উদ্যোক্তা-সহ পুলিশ-প্রশাসনকে দায়ী করছেন! বিশেষজ্ঞ মহলের মতে, যে কোনও বিষয়ই প্রশাসনকে কাঠগড়ায় তোলাটা অভ্যাসে পরিণত করেছেন ধনকড়। সেই কারণেই এই বিষয় নিয়ে এতদিন পরে হঠাৎ সরব তিনি।

রাজ্যপালকে পাল্টা জবাব দিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন, ধনকড় যদি জানতেন যে কেকে অসুস্থ, তাহলে তাঁকে একটা ফোন করতে পারতেন। মৃত্যু নিয়ে এই ধরনের রাজনীতি অত্যন্ত নিন্দনীয়। রাজ্যপালের পদমর্যাদার পক্ষে একেবারেই শোভ পায় না।



Related articles

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...