Saturday, April 4, 2026

তরুণীর সঙ্গে প্রেম, স্ত্রীর কাছে ধরা পড়ে রাজনীতি ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

২৪ বছর বয়সী তরুণীর সঙ্গে প্রেম কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা ভরত সিং সোলাঙ্কির(Bharat sing Solanki)। স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়ে সাময়িকভাবে রাজনীতি থেকে অবসর নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী(Central Minister)। প্রেমিকার সঙ্গে সময় কাটাতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরা পড়ার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। বিসয়টি প্রকাশ্যে আসতেই সোলাঙ্কি জানিয়েছেন, আর আগামী কয়েক মাস আর রাজনীতি করবেন না তিনি। আপাতত সমাজসেবা করবেন।

গত ১ জুন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে ওঠে। যে ভিডিও শেয়ার করেছিলেন সোলাঙ্কির স্ত্রী রেশমা প্যাটেল(Reshma Patel)। ভিডিওতে দেখা যাচ্ছে রেশমা একটি বাড়ির ভেতর ঢুকছেন। বাড়ির ভেতর দেখা যায় সোলাঙ্কি একটি মেয়ের সঙ্গে রয়েছেন। এই ছবি দেখে রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন রেশমা। মেয়েটির চুলের মুঠি ধরে শুরু করেন মারধোর। হাত দিয়ে মুখ ঢেকে রাখা ওই তরুণীর ছবি তুলতে দেখা যায় আর একজনকে। সমানতালে চলতে থাকে মারধোর। নেটমাধ্যমে এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়ে ওঠে।

 

এই ঘটনা প্রসঙ্গে ৬৮ বছর বয়সী প্রাক্তন ওই কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, তাঁর সঙ্গে রেশমার ডিভোর্সের মামলা চলছে। ডিভোর্স পেয়ে গেলেই ওই তরুণীকে বিয়ে করবেন তিনি। এদিকে নিজের স্ত্রীর প্রসঙ্গে সোলাঙ্কির বক্তব্য, ১৯৯৯ সালে আমাদের বিয়ে হয়। একসঙ্গে বহু বছর ছিলাম আমরা। আমি ওর থেকে ডিভোর্স চেয়েছি কারণ, ও আমার ক্ষতি করে আমার সম্পত্তি হাতাতে চেয়েছিল। সুপারি কিলার দিয়ে আমায় খুন করতে চেয়েছিল। উল্লেখ্য, যদি ২৪ বছর বয়সী ওই তরুণীর সঙ্গে ভরত সিং সোলাঙ্কির বিয়ে হয় সেক্ষেত্রে এটা হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর তৃতীয় বিয়ে। আগামী ১৫ জুন ওই মামলার শুনানি।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...