Wednesday, June 24, 2026

Kapil Dev: সচিন পুত্র অর্জুনকে বিরাট পরামর্শ কপিল দেবের

Date:

Share post:

২০২২ আইপিএলে (2022 IPL) একেবারেই ভালো পারফরম্যান্স করেনি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indiance)। লিগ টেবিলে লাস্টবয় রোহিত শর্মার (Rohit Sharma) দল। আর এই দলেই রয়েছে প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। অর্জুন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবারে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। অর্জুনকে আইপিএল মেগা নিলামে মুম্বই ৩০ লক্ষ দিয়ে কিনেছিল। আর এবার অর্জুন প্রসঙ্গে মুখ খুললেন ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার কপিল দেব (Kapil Dev)।

এদিন এক সাক্ষাৎকারে অর্জুন সম্পর্কে কপিল দেব বলেন,” কেন সবাই ওকে নিয়ে এত চর্চা করছে? কারণ ও সচিন তেন্ডুলকরের ছেলে। ওকে নিজের ক্রিকেট খেলতে দিন এবং সচিনের সঙ্গে তুলনা করবেন না। তেন্ডুলকর নামের সুবিধে এবং অসুবিধে দুই-ই আছে। ডন ব্র্যাডম্যানের ছেলে তাঁর নাম পরিবর্তন করেছিলেন। কারণ তিনি এই চাপটাই নিতে চাননি।”

এরপাশাপাশি কপিল দেব আরও বলেন,” অর্জুনের উপর চাপ দেবেন না। ও একজন অল্পবয়সী ছেলে। মহান সচিন যেখানে ওর বাবা, সেখানে ওকে কিছু বলার, আমরা কে? কিন্তু আমি এখনও ওকে একটা কথা বলতে চাই… যাও এবং নিজের খেলা উপভোগ কর। কিছু প্রমাণ করার দরকার নেই। তুমি যদি তোমার বাবার ৫০ শতাংশও হয়ে উঠতে পার… এর চেয়ে ভাল কিছু নেই। যখন তেন্ডুলকরের নাম আসে, তখন আমাদের প্রত্যাশা বেড়ে যায় কারণ সচিন একজন দুরন্ত ক্রিকেটার ছিলেন।”

আরও পড়ুন:Sunil Chhetri: অবসর নিয়ে কী বললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী?

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...