Wednesday, June 24, 2026

মর্মান্তিক!মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে খুনের অভিযোগ কাকিমার বিরুদ্ধে

Date:

Share post:

মর্মান্তিক ঘটনা। মায়ের কোল থেকে শিশুকন্যাকে প্রথমে ছিনিয়ে নেওয়া হল। তারপর সেই শিশুটিকে আছড়ে মেরে খুন করা হল।আর যিনি খুন করলেন তিনি শিশুটির নিজের কাকিমা (Aunt)! শনিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজারহাট নিউটাউনে (Rajarhat Newtown)। ইতিমধ্যে অভিযুক্ত ইয়াসমিন বেগম (Yasmin begum) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।


শিশুর এক আত্মীয়া অভিযোগ করেছেন, পারিবারিক ঝামেলা চলছিল বেশ কিছুদিন ধরে।সেই ঝামেলায় পড়ে বাচ্চাটা মারা গেল।শনিবার সকালে এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা। পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করেন স্থানীয়রা।যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দেয়।পরিবারের তরফে জানা গিয়েছে, কোনও বিষয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। বৃহস্পতিবার রাতে এই নিয়ে একপ্রস্থ মারামারিও হয়। থানায় অভিযোগ জানায় দু পক্ষই। এর পর নিহত শিশুর বাবার ওপর ক্ষমা চাওয়ার জন্য চাপ দিতে থাকেন পরিবারের অন্য সদস্যরা। শুক্রবার রাতে দাবি মেনে ক্ষমা চান তিনি। এর পর দাবি ওঠে ক্ষমা চাইতে হবে তাঁর স্ত্রীকেও। তিনিও দাবি মেনে ক্ষমা চান।

অভিযোগ, তখনই মায়ের কোল থেকে ৮ মাসের শিশুকন্যা নুরজাহাঁ খাতুনকে (nurjaha khatun) ছিনিয়ে নেন তার কাকিমা। এর পর শিশুটিকে ফেরত পেতে হাতাহাতি শুরু হয়ে যায় দুপক্ষের মধ্যে। অভিযোগ, সেই সময় শিশুটিকে আছড়ে ফেলা হয় মাটিতে। এই টানাটানিতে নিস্তেজ হয়ে পড়ে শিশুটি।তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা । কিন্তু শেষ রক্ষা হয়নি। শনিবার সকালে ওই হাসপাতলে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এর পরই এলাকায় ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা। অভিযুক্ত ইয়াসমিন বেগমকে মারধর করার চেষ্টা করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট (rajarhat police) থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। অভিযুক্তের কঠোর সাজার দাবি করেছেন নিহত শিশুর মা।এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।



Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...