Thursday, May 14, 2026

Sunil Chhetri: অবসর নিয়ে কী বললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী?

Date:

Share post:

সামনেই এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) ম‍্যাচ। তার জন‍্য ইতিমধ্যেই কলকাতায় চলছে ভারতীয় দলের জোরকদমে প্রস্তুতি। তবে এরই মাঝে একটা প্রশ্ন ঘুরে বেরাচ্ছে ভারতীয় ফুটবল মহলে। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বই কি ভারতীয় দলের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী ( Sunil Chhetri)? শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমের সামনে সেই জল্পনাই যেন একবার উসকে দিলেন ভারত অধিনায়ক।

আসলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পরিচালনার জন্য সভাপতি প্রফুল্ল প্যাটেলকে সরিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট তিন সদস্যের কমিটি (সিওএ) গড়ে দিয়েছে। অনেকেরই আশঙ্কা, এর ফলে ফিফা নির্বাসিত করতে পারে ভারতকে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে সুনীল বলেন,” এই খবরটা শোনার পরে আমিও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কারণ, এরকম কিছু হলে দেশ জুড়ে চরম অস্থিরতা সৃষ্টি হত। তাছাড়া আমার বয়স এখন ৩৭। জানি না, আর কত দিন খেলতে পারব। এটাই আমার শেষ ম্যাচ হবে কি না, তা-ও জানি না। আপনি কখনই জানবেন না আপনার জন‍্য শেষ ম‍্যাচ কোনটা হবে। তবে আমার সামান্য জ্ঞান দিয়ে যা বুঝেছি, চিন্তিত হওয়ার কারণ নেই। আশা করছি, ফিফা নির্বাসিত করবে না। সব কিছু নিয়ন্ত্রণেই রয়েছে।”

তবে অবসর প্রসঙ্গে সুনীল বলেন,”এই মুহূর্তে আমাদের একটি লক্ষ্য, এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করা। অনেকেরই জিজ্ঞাসা, এটাই আমার শেষ এশিয়ান কাপ কি না! এই প্রশ্ন গত পাঁচ বছর ধরে শুনছি। এর উত্তর আমার কাছেও নেই। কারণ এখনও আমি সমান ভাবে উপভোগ করি উদান্তের সঙ্গে দৌড়নো। সন্দেশের সঙ্গে হেডের লড়াই। গুরপ্রীতকে গোল দেওয়া। যত দিন খেলা উপভোগ করব, চালিয়ে যাব। যেদিন আর খেলে আনন্দ পাব না, ছেড়ে দেব। এই কারণেই প্রত্যেকটি ম্যাচকেই আমার শেষ ম্যাচ মনে করে মাঠে নামি।”

অবসর নেওয়ার পরে কোচিং না ফুটবল প্রশাসনে দেখা যাবে আপনাকে? এই প্রশ্নের উত্তরে সুনীল বললেন, “আমার ইচ্ছে জঙ্গলের মধ্যে একটা বাড়ি বানাব। কোলাহল, মোবাইল ফোন থেকে অনেক দূরে থাকতে চাই। প্রচুর বই পড়ব। জীবনকে উপভোগ করব। আর আত্মজীবনী লিখব।”

আরও পড়ুন:Rafael Nadal: ফরাসি ওপেনের ফাইনালে নাদাল, গুরুতর চোট পেয়ে সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন জেরেভ

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...