Tuesday, April 7, 2026

১০৮ ঘণ্টায় ৭৫ কিমি রাস্তা বানিয়ে  বিশ্ব রেকর্ড গড়ার পথে মহারাষ্ট্র

Date:

Share post:

১০৮ ঘণ্টা, অর্থাৎ সাড়ে চার দিনে তৈরি হবে ৭৫ কিলোমিটার রাস্তা। মহারাষ্ট্রের অমরাবতী থেকে আকোলা পর্যন্ত হাইওয়ে তৈরি হবে। সবচেয়ে কম সময় রাস্তা বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ নাম তুলতে চলেছে মহারাষ্ট্র। এর আগে কাতারের দোহায় ১০ দিনে অর্থাৎ ২৪০ ঘন্টায় ২৫ কিলোমিটার একটি রাস্তা তৈরির রেকর্ড ছিল। কিন্তু মহারাষ্ট্র সেই রেকর্ড ভাঙতে চলেছে। মহারাষ্ট্রের হাইওয়েটির নির্মাণ কাজ ৩ জুন অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে। ৭ জুনের মধ্যে গোটা সড়ক নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।  অমরাবতীর লোনি গ্রাম থেকে আকোলার মানা গ্রাম পর্যন্ত বিস্তৃত এই হাইওয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য প্রায় ৮০০ থেকে ১,০০০ জন কর্মী কাজ করছেন। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিটুমিনাস কংক্রিট দিয়ে এই হাইওয়ে তৈরি করা হচ্ছে।

 

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...