Saturday, April 4, 2026

Gerard Pique: দীর্ঘ ১২ বছরের সম্পর্কের ইতি টানলেন পিকে-শাকিরা

Date:

Share post:

জল্পনাই সত‍্যি হল। দীর্ঘ ১২ বছরের সম্পর্কের ইতি টানলেন স্প‍্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকে (Gerard Pique) এবং কলম্বিয়ার পপ গায়িকা শাকিরা (Shakira)। ২০১০ সাল থেকে সম্পর্কে ছিলেন এই ফুটবলার এবং গায়িকা। তাঁদের দুটি সন্তান আছে। কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, দু’জনের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে। আর এদিন একসঙ্গে বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, তাঁদের মধ্যে এখন আর কোনও সম্পর্ক নেই।

এদিন এক বিবৃতিতে দুই তারকা জানিয়েছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা আলাদা হয়ে যাচ্ছি, এই মুহুর্তে সন্তানরাই আমাদের প্রাধান্য। আমাদের ব্যক্তিগত সময়কে সম্মান জানানো হোক।”

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় আলাপ হয় পিকে-শাকিরার। সেই আলাপ ধীরে ধীরে পরিণত হয় প্রেমে এবং অবশেষে এক সঙ্গে ঘর করা। বিয়ে না করলেও বহু দিন ধরে একসঙ্গে ছিলেন শাকিরা এবং পিকে। তাঁদের দুই সন্তান রয়েছে।

জানা যাচ্ছে যে, পিকের অন্য মহিলার সঙ্গে সম্পর্কের জেরেই এই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা।

আরও পড়ুন:Ravi Shastri: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাহুলের নেতৃত্বে ভরসা রাখছেন শাস্ত্রী

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...