Tuesday, June 23, 2026

Delhi Murder: লাগাতার মাথায় পাথরের আঘাত, গলায় ছুরির কোপ! নৃশংস হত্যা দিল্লিতে

Date:

Share post:

নৃশংস! মাটিতে পড়ে ছটপট করছেন একজন। এরপরই তার মাথায় পাথর দিয়ে আঘাত করল একজন। মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত হতে না পেরে তারপর গলায় ছুরির কোপ বসিয়ে দিল আরও একজন। রাজধানী দিল্লির বুকে এই ভয়ঙ্কর ও নৃশংস এই ঘটনার ভিডিও দেখে শিউরে উঠেছে পুলিশও।

ঘটনাটি ঘটছে রাজধানীর বুকে আদর্শনগরে। জানা গিয়েছে মৃত যুবকের নাম নরেন্দ্র ওরফে বান্টি। অভিযুক্তদের নাম রাহুল ও রোহিত কালী। ড্রাগের নেশায় আসক্ত বান্টি এলাকায় গুন্ডা হিসেবেই পরিচিত ছিল। মাদক কেনার জন্যই ওই এলাকারই বাসিন্দা রাহুলের থেকে টাকা চেয়েছিল বান্টি। এরপরেই কথা কাটাকাটি থেকে শুরু হয় ঝামেলার। বান্টির ওপর চড়াও হয় রাহুল ও রোহিত।

সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রাহুলকে। রোহিত পলাতক। চলছে তল্লাশি। ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাহুল এবং রোহিত মিলে বান্টির মাথায় পাথর দিয়ে আঘাত করতে থাকে। ফিনকি দিয়ে রক্ত ছুটছিল তার মাথা দিয়ে। তবু থামেনি দুই ভাই। বরং লোহার রড দিয়েও মারধর করা হয় তাকে। এর পর বান্টির গলার নলির কেটে রাস্তায় ফেলে রেখে চম্পট দেয় তারা। আশপাশে লোকজন পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী হলেও কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসেননি। খবর পেয়ে জখম বান্টিকে নিকটবর্তী বাবু জগজীবন রাও মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন- Sonu Nigam: আগামী মাসেই কনসার্ট, কলকাতা আসছেন সোনু নিগম

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...