Tuesday, June 23, 2026

French Open: মেয়েদের সিঙ্গলসে ফরাসি ওপেন চ‍্যাম্পিয়ন ইগা শিয়নটেক

Date:

Share post:

ফরাসি ওপেন ( French Open) চ‍্যাম্পিয়ন হলেন ইগা শিয়নটেক (Iga Swiatek)। শনিবার কোকো গফকে স্ট্রেট সেটে হারিয়ে ফরাসি ওপেন জিতে নিলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়।

প্রত্যাশামতোই মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন ইগা শিয়নটেক। রবিবাসরীয় ফাইনালে প্রতিদ্বন্দ্বী কোকো গফকে ৬-১, ৬-৩ স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন ইগা। ২০২০ সালেও রোলাঁ গ্যাঁরোয় ট্রফি জিতেছিলেন তিনি। নিজের দেশের টেনিস তারকার এই জয়ের সাক্ষী রইলেন ফুটবল তারকা রবার্ট লেয়নডস্কিও। ম্যাচের পর ভিভিআইপি বক্সে উঠে লেয়নডস্কিকে জড়িয়ে ধরেন ইগা।

মার্কিন অষ্টাদশী কোকো আবার ফাইনালে ওঠার পথে গোটা টুর্নামেন্টে একটিও সেট হারাননি। কিন্তু এদিন ইগার বিরুদ্ধে এদিন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না কোকো। বরং ইগা বারবার বুঝিয়ে দিলেন তিনি কেন মেয়েদের টেনিসের একনম্বর তারকা।

আরও পড়ুন:Gerard Pique: দীর্ঘ ১২ বছরের সম্পর্কের ইতি টানলেন পিকে-শাকিরা

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...