Tuesday, June 16, 2026

ওড়িশায় রাতারাতি ১৩ মন্ত্রীর শপথ

Date:

Share post:

ওড়িশার রাজ্য রাজনীতিতে নাটকীয় পরিস্থিতি। উপনির্বাচনের ফল প্রকাশের পরই রদবদল ক্যাবিনেটে। একসঙ্গে ২০ মন্ত্রীর পদত্যাগের পর এবার ১৩ জন শপথ নিলেন

রবিবার বিজেডি বিধায়ক জগন্নাথ সারাকা (BJD MLAs Jagannath Saraka), নিরঞ্জন পূজারি (Niranjan Pujari ) এবং আরপি সোয়েইন ( R P Swain) সহ ১৩ বিধায়ক শপথ নিলেন।তাদের ভুবনেশ্বরের লোক সেবা ভবনের নতুন কনভেনশন সেন্টারে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল গণেশি লাল (Governor Ganeshi Lal)। তালিকায় রয়েছে তিন মহিলা বিধায়কও। প্রমিলা মালিক (Pramila Mallick), উষা দেবী (Usha Devi) এবং টুকুনি সাহু (Tukuni Sahu) শপথ নিলেন।

শনিবার দুপুরে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন নবীন পট্টনায়কের ২০ মন্ত্রী।পদত্যাগ করেছিলেন বিধানসভার স্পিকার এসএন পত্রও (Odisha Assembly Speaker S N Patro)। যদিও তিনি পদত্যাগের জন্য কোনও কারণ দর্শাননি।২০১৯ সালের পর থেকে এই প্রথম বিধানসভা উপ নির্বাচনে BJD এত বড় ব্যবধানে জয় পেল। ওডিশার ব্রজরাজনগর বিধানসভা উপ নির্বাচনে বড় ব্যবধানে জয়ী শাসক দল BJD।

আরও পড়ুন- যমুনোত্রী যাওয়ার পথে বাস খাদে, উত্তরকাশীতে মৃত ২২ পুণ্যার্থী

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...