Wednesday, May 27, 2026

যমুনোত্রী যাওয়ার পথে বাস খাদে, উত্তরকাশীতে মৃত ২২ পুণ্যার্থী

Date:

Share post:

যমুনোত্রী যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম বহু।

রবিবার রাতে উত্তরকাশীর কাছে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে পর্যটক বোঝাই ওই বাসটিতে সকলেই ছিলেন পুণ্যার্থী। তারা চারধাম যাচ্ছিলেন।
সকলেই মধ্যপ্রদেশের পান্না জেলার বাসিন্দা । বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। উত্তরকাশীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়। অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ১৫ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জখম হয়েছেন আরও অনেকে। ত্রাণ ও উদ্ধারকাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্তদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বাসদুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামির সঙ্গে কথা বলে ত্রাণ ও উদ্ধার কাজের প্রয়োজনে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন- অসুস্থ মায়ের নির্দেশে শোভনকে জামাইষষ্ঠী খাওয়ালেন বৈশাখী

Related articles

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া...

বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করে ‘সৌজন্য’ অধ্যক্ষের! ধর্নায় শোভনদেব-কুণাল

প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পরে একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত বিজেপির নতুন সরকার নিয়ে চলেছে। এবার নতুন করে ‘সৌজন্যে’র নজির...

বৃহস্পতিবার পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে কর্ণাটক সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ক্রমবর্ধমান চাপের মুখে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) দলত্যাগ...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক...