Wednesday, June 24, 2026

Sourav Ganguly: রুটের প্রশংসায় বিসিসিআই প্রেসিডেন্ট

Date:

Share post:

নিউজিল্যান্ডকে ( New Zealand) ৫ উইকেটে হারিয়েছে ইংল‍্যান্ড ( England) দল। সৌজন্যে জো রুটের (Joe Root) দুরন্ত ইনিংস। দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে অপরাজিত তিনি। আর রুটের এই পারফরম্যান্স মন কেড়েছে বিসিসিআই প্রেসিডেন্ট ( BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। টুইট করে জানালেন, রুটের খেলা দেখে মুগ্ধ তিনি।

লর্ডসে ইংল্যান্ডের জয়ের কিছুক্ষণ পরেই টুইট করেন সৌরভ। সেখানে তিনি লেখেন, “জো রুট..অসাধারণ ক্রিকেটার। চাপের মধ্যে কী অসাধারণ ইনিংস…সর্বকালীন সেরাদের মধ্যে এক জন।”

শুধু রুটের প্রশংসাই নয়, টেস্ট ম‍্যাচেরও প্রশংসা করেন মহারাজ। রবিবার লর্ডস টেস্ট শেষ হতেই সৌরভ টুইটারে লেখেন, “যে কোনও ধরনের ক্রিকেট দেখো। যে কোনও রঙের জার্সি পরো। টেস্ট ক্রিকেটকে কেউ হারাতে পারবে না। কোনও তুলনাই হয় না। এই ফরম্যাটকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত।”

আরও পড়ুন:Bengal Cricket: সোমবার রঞ্জিট্রফির নকআউট পর্বে ঝাড়খণ্ডের মুখোমুখি বাংলা

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...