Thursday, June 25, 2026

‘ইলেকট্রিক শক’, গোপনাঙ্গে লাঠির বাড়ি: যোগীর পুলিশের বর্বরতায় হাসপাতালে যুবক

Date:

Share post:

থানায় তুলে নিয়ে গিয়ে এক যুবককে নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল উত্তরপ্রদেশ(UttarPradesh) পুলিশের(Police) বিরুদ্ধে। থানার মধ্যে বছর ২০-র ওই যুবককে ইলেকট্রিক শক(electric shock) দেয় পুলিশ। ওই তরুণের গোপনাঙ্গ লাঠির বাড়ি মারা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় ওই যুবককে ছাড়ার জন্য পরিবারের কাছ থেকে ৫০০০ টাকা ঘুষ নেওয়া হয়। পুলিশি অত্যাচারে গুরুতর আহত যুবক বর্তমানে হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুদায়ুন জেলার অলাপুর থানায়।

জানা গিয়েছে, গত 2 মে কাজের থেকে বাড়ি ফেরার সময় বছর কুড়ির ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ তোলা হয় সে নাকি গরু চুরির চেষ্টা করছিল। এই অভিযোগে থানায় তুলে এনে বেধড়ক মারধর করা হয় যুবককে। লাঠির বাড়ি মারা হয় তার গোপনাঙ্গে। শুধু তাই নয় থানাতেই ওই তরুণকে ইলেকট্রিক শক দেয় পুলিশ। এরপর ওই যুবকের পরিবারের লোকজন থানায় এলে ৫০০০ টাকা ঘুষ নিয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ। তবে পুলিশের মারে ওই যুবকের অবস্থা তখন অত্যন্ত গুরুতর। তড়িঘড়ি তাকে জেলা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্তমানে বুন্দেলশহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের অভিযোগ পুলিশ তাকে এত মার মেরেছে যে তার শরীরের বহু জায়গায় ক্ষত। এমনকি সে কথা বলারও অবস্থায় নেই। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ মহল। ঘটনায় থানার ইনচার্জ সহ চার পুলিশ কর্মী ও আরও দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার পুলিশ সুপার। পাশাপাশি সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত পুলিশকর্মীদের।

আরও পড়ুন- শহরের বুকে কলমের হাসপাতাল! যন্ত্রণা নয়, তবে ‘পেন’ ‘এর চিকিৎসা হয় 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...