Tuesday, May 26, 2026

Kabir Suman: “যিনি মারা গেছেন, তিনি ফিরবেন না”, রূপঙ্কর বিতর্কে খোলাচিঠি কবীর সুমনের 

Date:

Share post:

কেকে- এর মৃত্যু ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া(social media)। জনপ্রিয় গায়কের মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর ফ্যানেরা। কটাক্ষের সুর চড়িয়েছেন বিরোধীরাও। এরই সঙ্গে জড়িয়ে গেছে গায়ক রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi)করা মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন রূপঙ্কর ,তবুও থামছে না। এবার খোলা চিঠি দিলেন কবীর সুমন(Kabir Suman)।

বিতর্ক তাঁকে ঘিরেও কম হয়নি, রাজনৈতিক জীবন থেকে শুরু করে ব্যক্তিগত পরিসর- বারবার সমালোচনার মুখে পড়েছেন কবীর সুমন। এবার তিনি পাশে দাঁড়ালেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক রূপঙ্কর বাগচীর। চূড়ান্ত অসহায়তা থেকে চিঠি লিখলেন বলে দাবি করলেন নিজেই। কেকে-কে নিয়ে মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ার রোষানলে রূপঙ্কর। এর আগে যাঁরা তাঁর পাশে থাকার চেষ্টা করেছেন তাঁদের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। এমনকি মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে রূপঙ্করকে, জানিয়েছেন তাঁর স্ত্রী। এরপরই প্রকাশ্যে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন গায়ক, পাশাপাশি ডিলিট করেছেন তার ফেসবুক পোস্ট। তাতেও নিভছে না বিতর্কের আগুন। এবার লিখলেন কবীর সুমন। রূপঙ্কর বাগচীর পাশে দাঁড়িয়েছেন তিনি। কবীর সুমন বন্ধুদের উদ্দেশ্য করে লিখেছেন, একটি ভিডিও উক্তির মধ্যে দিয়ে যে অবস্থা তৈরি হয়েছে তা অবিলম্বে শেষ হওয়া দরকার। আমার এক সহপেশাজীবী গণ আক্রোশের মুখে। আরেক সহপেশাজীবী মারা গেছেন। এরকম অবস্থায় আমাদের কর্তব্য আবেগগুলোকে সংযত রাখা। সুমন এই দিন স্পষ্ট করে দেন যে তিনি এই কথাগুলো তাঁর বন্ধুদের বলছেন। যাঁরা সমালোচনা করেন বা হৈ চৈ করেন তাঁদের উদ্দেশ্যেই এই বার্তা নয়।

রুপঙ্কর কে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা হচ্ছে বা তাঁকে আক্রমণ করা হচ্ছে তার বিরোধিতা করে কবীর সুমন খোলা চিঠিতে লিখেছেন, যিনি মারা গেছেন তিনি বেঁচে উঠবেন না সমাজের এক অংশের আক্রোশের মগজহীন আতিশয্যে। আসুন চেষ্টা করি বিচারক না সাজতে। আসুন চেষ্টা করি এই বিষয়টা নিয়ে আর না ভাবতে। কবীর সুমন তাঁর বক্তব্যের মধ্যে নিজের অসহায়তার কথা তুলে ধরে বলেন, তিনি এ কথাগুলো নিজেকেও বলছেন আর বাকিদেরও।  সুমনের এই পোস্টের পরেই অনেকেই সমর্থন করেছেন তাঁর ভাবনাকে।



Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...