Friday, April 3, 2026

১২ ঘণ্টা পরও চট্টোগ্রামের কন্টেনার ডিপোতে জ্বলছে আগুন, মৃত ১৯, আহত শতাধিক

Date:

Share post:

বাংলাদেশের কন্টেনার ডিপোতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপো।  ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত শতাধিক। আহতদের মধ্যে ডিপোর কর্মী ছাড়াও রয়েছেন পুলিশ এবং দমকলের কর্মীরাও। আহতরা সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।


আরও পড়ুন:আজ বিশ্ব পরিবেশ দিবস, এর গুরুত্ব কী জানেন?


শনিবার রাত ১১টায় চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে আগুন লাগে৷ জানা গিয়েছে, ওই ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড নামে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক ছিল৷ ফলে একের পর এক বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়াতে থাকে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। কিন্তু আগুনে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁরাও অসুস্থ হয়ে পড়েন।


স্থানীয়দের বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাত ১১টার সময় কন্টেনারে আগুন লাগে৷ তারপর একের পর এক বিস্ফোরণে এলাকা কাঁপতে থাকে৷ বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে আশেপাশের জানলার কাচ ভেঙে যায়৷ চার কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণ টের পাওয়া গিয়েছে৷তবে ঘটনার ১১ ঘণ্টা কেটে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।


দুর্ঘটনার সময় কয়েকশো শ্রমিক সেখানে কাজ করছিলেন৷ ফলে শতাধিক শ্রমিক অগ্নিদগ্ধ হন৷ এত বিপুল সংখ্যক অগ্নিদগ্ধদের চিকিৎসায় রবিবার চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করেছে হাসিনা সরকার৷ বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও আহতদের চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে সব হাসপাতালে আহতদের ভিড় উপচে পড়েছে৷

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...