Tuesday, March 31, 2026

জামাইষষ্ঠীর দিনে বাতিল হাওড়া-তারকেশ্বর লাইনের ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

Date:

Share post:

জামাইষষ্ঠীর দিনে হাওড়া-তারকেশ্বর লাইনে ট্রেন বাতিল। মেরামতির জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ।


আরও পড়ুন:তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার পাঁচ


শনিবার হাওড়া -তারকেশ্বর লাইনে রাত তিনটি আপ এবং দুটি ডাউন বাতিল করা হয়েছে।আজ, রবিবার সকালে ৭টি আপ ও ১৪টি ডাউন রেল বাতিল করা হয়েছে।ব্যস্ততম এই লাইনে ট্রেন বাতিল হওয়ায় জামাইষষ্ঠীর দিনে নাকাল হতে হবে জামাইদের।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তারকেশ্বর ও হাওড়া স্টেশনের মাঝখানে বহু দিনের পুরানো একটি ছোট ক্যালভ্যাট বিপদ্দজনক অবস্থায় ছিল। সেই ছোট ক্যালভ্যাটটি নবীকরণ করে ‘লিমিটেড হাইট সাবওয়ে’ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই প্রাথমিক ভাবে শনিবার সকাল থেকে কাজ শুরু হয়ে গিয়েছে। রাত থেকে শুরু হয়েছে পূর্ণাঙ্গ কাজ। যার ফলেই সব লোকাল ট্রেনগুলি এই লাইনের বন্ধ রাখার সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের।

তবে এর জেরে জামাইষষ্ঠীর দিন সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। যদিও যাত্রীদের ভোগান্তি কমাতে রবিবার সকালে হরিপাল থেকে হাওড়া পর্যন্ত তিনটি স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। জানিয়েছে রেল কর্তৃপক্ষ।তিনটে ট্রেনে অতিরিক্ত ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...