Monday, March 23, 2026

কেকে-র মৃত্যু নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, পুলিশ বা প্রশাসন দায়ী নয়: দেব

Date:

Share post:

কেকে – এর(KK) মৃত্যু দুর্ভাগ্যজনক কিন্তু এখন বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে, এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের তারকা সংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev)। জনপ্রিয় গায়ক কেকে – এর মৃত্যুর পর থেকে বিতর্ক (controversy) যেন থামতেই চাইছে না। আঙুল উঠছে পুলিশ (Police) এমনকি প্রশাসনের দিকেও। এই প্রসঙ্গে মুখ খুললেন দেব (Dev)।


উল্লেখ্য গত সোমবার থেকে শহরে ছিলেন কেকে(KK)। টানা দু’দিন নজরুল মঞ্চে(Nazrul Manch) তাঁর শো ছিল। মঙ্গলবার গুরুদাস কলেজের (Gurudas college) শো চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। তবুও শো থামান নি। অনুষ্ঠান শেষ করে হোটেলে ফিরে আসার পর, আরও বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে  ঘোষণা করেন। এরপর থেকেই বিতর্কের ঘনঘটা। গায়কের মৃত্যুর পর অনুষ্ঠানের আয়োজন নিয়ে প্রশ্নও উঠতে শুরু করে বিভিন্ন মহলে। কলেজের ছাত্র সংসদের বিরুদ্ধে নজরুল মঞ্চে মাত্রাতিরিক্ত লোককে প্রবেশ করতে দেওয়া এবং টিকিটের কালোবাজারির অভিযোগ উঠেছে। মৃত্যু নিয়ে অকারনে রাজনীতি করতে শুরু করেছেন বিরোধীরা।এবার মুখ খুললেন দেব (Dev)।

তারকা সাংসদ এদিন স্পষ্ট বলেন, কেকে-এর মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক । কিন্তু তার জন্য পুলিশ বা প্রশাসনকে দোষ দেওয়া উচিত নয় । তাহলে তো সবই বন্ধ করে দিতে হয় । কেউ বলছেন নজরুল মঞ্চের অব্যবস্থা, কেউ আবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন । এখানেই শেষ নয়, বিরোধীরা আবার সরাসরি রাজ্য সরকারকে এই ঘটনার জন্য দোষী সাব্যস্ত করছেন। এই পরিস্থিতিতে রবিবার সাংসদ অভিনেতা দেব বলেন, পুলিশ বা প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই । নানা সময় নানা অনুষ্ঠান হয়, সভা, মিছিল হয় । সেই সব জায়গায় পুলিশের পক্ষে সবসময় নজরদারি করা সম্ভব নয় । কোথাও যদি অনুষ্ঠান দেখতে বেশি মানুষ ঢুকে যায়, পুলিশের কী-ই বা করার থাকতে পারে । এমনটা হলে তো সবই বন্ধ করে দিতে হবে । তাছাড়া সবকিছুতেই এখন রাজনীতি টেনে আনা হচ্ছে । এটা ঠিক নয় ।



Related articles

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...