Saturday, June 20, 2026

করোনা আক্রান্ত বলিউড বাদশাহ শাহরুখ এবং ক্যাটরিনা

Date:

Share post:

করোনা আক্রান্ত শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ।বলিউড সূত্রের খরব আপাতত আইসোলেশনে রয়েছেন এই দুই তারকা।  রবিবারই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। অভিনেতা নিজে এখনও সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে কিছু জানাননি। তবে অনেকটাই সুস্থ ক্যাটরিনা।বলিউড বাদশার দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 


মমতা টুইটে লিখেছেন, সদ্য জানতে পারলাম, আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খান কোভিড পজিটিভ। সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্ত হও শাহরুখ।


আরও পড়ুন: মুখ্যমন্ত্রী শিক্ষকতা করতেন, মন্মথনাথ নন্দন স্কুলকে ইংরেজি মাধ্যম করছে রাজ্য সরকার!


মুম্বইয়ে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  আতঙ্ক বাড়াচ্ছে বলিউডও। ইতিমধ্যেই একে একে আক্রান্ত অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান এবং আদিত্য রায় কপূর। এরই মাঝে আঙুল উঠল কর্ণ জোহরের দিকে। কিছুদিন আগে তাঁর জন্মদিনের পার্টি থেকেই নাকি সংক্রমিত বেশ কয়েক জন!




গত ২৫ মে ছিল কর্ণের ৫০তম জন্মদিন। জমজমাট পার্টিতে অতিথি তালিকায় ছিলেন শাহরুখ খান, আমির খান, সলমন খান, সইফ আলি খান, করিনা কপূর, মাধুরী দীক্ষিত, জুহি চাওলা, তব্বু, টুইঙ্কল খন্না, অনুষ্কা শর্মা, করিশ্মা কপূর, সোনালি বেন্দ্রে, রবিনা ট্যান্ডন, মালাইকা অরোরা, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কপূর-সহ বলিউডের বড়, ছোট, মাঝারি বহু তারকাই।অনেকেই সরিপরিবারেও এসেছিলেন। এরপরই একের পর এক তারকার করোনা আক্রান্তের খবর মিলছে।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...