Sunday, May 31, 2026

বিজেপির ৮ বছরে ১৬ কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? কুণাল 

Date:

Share post:

শোভনদেব চট্টোপাধ্যায়ের একটি বক্তব্য নিয়ে বিরোধীরা হইচই জুড়ে দিয়েছেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রবিবার তা স্পষ্ট করে দেন । কুণাল বলেন, শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য সম্পূর্ণ বিকৃত ভাবে ব্যবহার করা হচ্ছে। উনার পুরো বক্তৃতাটা শুনে তারপর মন্তব্য করা উচিত। কুনাল এদিন ব্যাখ্যা করেন যে, শোভন দেববাবু বলতে চেয়েছেন প্রচলিত শিক্ষার পাশাপাশি এখনকার দিনে শিল্পক্ষেত্রে বা ব্যবসায়িক প্রয়োজনে যে ধরনের কারিগরি প্রশিক্ষণ দরকার সেগুলি শিখে নিয়ে তরুণ প্রজন্ম নিজেদের প্রশিক্ষিত এবং উপযুক্ত করে গড়ে তুলুক। তাহলেই তাদের সামনে কর্মজগতের অনেকটা দিক খুলে যাবে। একই সঙ্গে কুণালের অভিযোগ, শোভনবাবুর সার্বিক বক্তব্যটা বাদ দিয়ে সেখান থেকে এক লাইন তুলে ধরে হইহই করে সমালোচনা করা হচ্ছে। এটা অত্যন্ত অনুচিত।সেইসঙ্গে তৃণমূল মুখপাত্র প্রশ্ন তোলেন , ২০১৪ সালে বিজেপি তথা নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরি হবে। এটা ২০২২ । ৮ বছরে ১৬ কোটি চাকরি হওয়ার কথা। কোথায় গেল সে সব প্রতিশ্রুতি? এই ক’বছরে কতজন কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছে?

তৃণমূলের মুখপাত্র এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও এক হাত নিয়েছেন। কুণাল বললেন, নারদা মামলায় শুভেন্দু অধিকারীর নাম সিবিআই -এর খাতায় রয়েছে। তিনি আগে সিবিআই -এর কাছে হাজিরা দিন। সিবিআই এর চোখের সামনে শুভেন্দু ঘুরে বেড়াচ্ছে অথচ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা খুঁজে খুঁজে তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে হানা দিচ্ছে বিজেপি নেতারা অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের দিকটা দেখুন কাচের ঘরে বসে ঢিল ছুড়লে কোন লাভ হয় না।

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...