Saturday, June 20, 2026

রাজ্যের সরকারি-সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীর নাম অনুমোদিত মন্ত্রিসভার বৈঠকে

Date:

Share post:

রাজ্যের সরকারি ও সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলির (University ) আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব পাশ হল সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এই পরে আগে ছিলেন রাজ্যপাল (Governor)। সেই জায়গায় এবার আচার্য পদে বসবেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। পাশাপাশি, রাজ্যের স্বাস্থ্য, কৃষি বিশ্ববিদ্যালয়ে, প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রীর নাম মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে।একই সঙ্গে রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকেও সরানো হচ্ছে রাজ্যপালকে। সে জায়গায়, শিক্ষামন্ত্রীকে বসানোর সিদ্ধান্তেও অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

এতদিন রাজ্যের সরকারি ও সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য ছিলেন রাজ্যপাল। কিন্তু সম্প্রতি মন্ত্রিসভার একটি কমিটি সেই নিয়ম বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাব পেশ করে। এদিন, মন্ত্রিসভার অনুমোদন পেল। এরপর এই প্রস্তাব বিধানসভায় অনুমোদনের জন্য পেশ করা হবে। বিধানসভায় বিল পাশের পরে বিল অনুমোদনের জন্য যাবে স্বয়ং রাজ্যপালের কাছে। কিন্তু যেভাবে রাজ্যের পাঠানো বিল রাজ্যপাল সই না করে দেরি করছেন, সেই উদাহরণ সামনে রেখে সরকার সরাসরি অর্ডিন্যাস জারি করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।



Related articles

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...