Saturday, June 20, 2026

মোদি শাসনে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দেশ: তীব্র আক্রমণ লালুর

Date:

Share post:

ভয়াবহ মূল্যবৃদ্ধিতে নাকাল দেশবাসী। চরম আকার ধারণ করেছে বেকারত্ব। দেশের অর্থনীতিও মোদি জমানায় ক্রমাগত নিম্নগামী। দেশের এমন বেহাল অবস্থার জন্য এবার কেন্দ্রের বিজেপি সরকারকে(BJP Govt) এক হাত নিলেন আরজেডি(RJD) নেতা লালু প্রসাদ যাদব(Lalu Prasad Yadav)। তার দাবি কেন্দ্রের বিজেপি সরকারের অপশাসনের ফলে ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।

রবিবার এক রাজনৈতিক কর্মসূচিতে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে আরজেডি নেতা লালু প্রসাদ যাদব বলেন, “আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। আমরা জিতবই। দেশকে গহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে বিজেপি। তাই মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের এককাট্টা হয়ে লড়াই করতে হবে। সকল ধর্মনিরপেক্ষ শক্তিকে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের পিছিয়ে গেলে চলবে না”

আরও পড়ুন:ভাগীরথীতে বালি বোঝাই লরি, নদীর ৩০ ফুট গভীর থেকে প্রাণ রক্ষা চালক-খালাসির

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধর্মীয় সংঘর্ষের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। পাশাপাশি দেশের নানা প্রান্তে নতুন করে মসজিদ বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলস্বরূপ বেড়ে চলেছে হিংসা ও সাম্প্রদায়িক বিভেদ। এরই প্রেক্ষিতে বিজেপি সরকারকে লালুর এই তো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।




Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...