Saturday, June 20, 2026

উত্তরবঙ্গ সফরে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী, ফের পৃথক রাজ্যের দাবিতে সরব কেএলও প্রধান

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরই মধ্যে পৃথক রাজ্যের দাবিতে রীতিমতো হুমকির সুর কেএলও (KLO)প্রধানের কন্ঠে। তিনি আলাদা রাজ্যের দাবি জানিয়ে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ফের উত্তরবঙ্গে কামতাপুর রাজ্যের দাবি করেছেন তিনি। কেএলও প্রধান জীবন সিং (Jiban Sing)একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে কামতাপুরকে (Kamtapur) আলাদা রাজ্য করার দাবি জানিয়েছেন তিনি।এর পিছনে বিজেপির মদত আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ, এর আগে বিজেপিও আলাদা রাজ্যের দাবি জানিয়েছিল। বিজেপির (BJP) সেই দাবিকেই সমর্থন জানিয়েছেন কেএলও (KLO) প্রধান।


মুখ্যমন্ত্রী তিন দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সফর করবেন তিনি। প্রথম দিনেই যাবেন আলিপুরদুয়ার। সেখানে একটি সভা করবেন তিনি। সেখান থেকে মঙ্গলবার যাবেন জলপাইগুড়ি। সেখানেও সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দুপুর একটা নাগাদ নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষ করে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। রাতে তিনি থাকবেন মালঙ্গী ফরেস্ট লজে।
আলিপুরদুয়ারের সভা থেকে প্রায় দেড়শো কোটি টাকার ১৪টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সেই সঙ্গে ১৬ কোটি টাকা মূ্ল্যের পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।মঙ্গলবার জলপাইগুড়িতে সভা করার পর সুভাষিণী চ-বাগানে গণবিবাহের অনুষ্ঠনে যোগ দেবেন তিনি। সেই সঙ্গে প্রশসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
জিটিএ নির্বচন ঘোষণা হওয়ার পর প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ ভোট নিয়ে ইতিমধ্যেই পাহাড়ে বিরোধিতা শুরু করে দিয়েছে বিজেপি। বিমল গুরুং বিদ্রোহী হয়ে উঠেছেন। অনশনে বসেছিলেন তিনি। তারপরে অসুস্থ হয়ে পড়েন। জিটিএ ভোট নিয়ে বিদ্রোহের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।



Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...