Tuesday, June 16, 2026

কেরলে আগাম বর্ষা ঢুকলেও বৃষ্টিতে ৫০ শতাংশ ঘাটতি , চিন্তিত হাওয়া অফিস

Date:

Share post:

নির্ধারিত সময়ের আগেই কেরলে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। কিন্তু তারপরই আচমকা থেকে গিয়েছে বর্ষা। এর জেরে বর্ষার গতিবেগ নিয়েও চিন্তিত আবহাওয়াবিদরা।



আরও পড়ুন: প্রার্থনা চলাকালীন নাইজেরিয়ায় বন্দুকবাজের হানা, মৃত কমপক্ষে ৫০


কেরলের আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল, তা তো হয়ইনি বরং গত এক সপ্তাহে কেরলে হওয়া বৃষ্টিতে প্রায় ৫০ শতাংশ ঘাটতি রয়েছে। এমনকি, বেশ কিছু এলাকায় শনি এবং রবিবার তাপমাত্রাও ছিল অনেকটা বেশি। যা বর্ষার সময় সাধারণত কেরলে থাকে না।




ভারতের বর্ষার জীবনরেখা হল মৌসুমী বায়ু। সেই মৌসুমি বায়ুর শ্লথগতি নিয়ে চিন্তিত আবহাওয়াবিদরা। মৌসম ভবন বলছে, কেরলে বর্ষা ঢোকার পরের কিছু দিন গড়ে ৬-৮ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। সেখানে এ বছর কেরলে সর্বোচ্চ ৫ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। তা-ও শুধুমাত্রা আলাপ্পুজার মোনকোম্বু গ্রামে।আগামী এক সপ্তাহেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...