Tuesday, June 16, 2026

প্রার্থনা চলাকালীন নাইজেরিয়ায় বন্দুকবাজের হানা, মৃত কমপক্ষে ৫০

Date:

Share post:

গির্জার মধ্যে তখন প্রার্থনা চলছে,আচমকাই গির্জার ভেতর ঢুকে পড়ে একদল মুখে কাপড় বাঁধা দুষ্কৃতী। সকলের হাতেই বন্দুক। এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। এই হামলায় প্রাণ যায় অন্তত ৫০ জনের। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



আরও পড়ুন:এখনও জ্বলছে চট্টগ্রামের কন্টেনার ডিপো,  মৃত বেড়ে ৪৫, জখম ৪৫০

রবিবার নাইজেরিয়ার ওন্ডো প্রদেশের সেন্ট ফ্রান্সিস নামে একটি গির্জায় বন্দুকবাজেরা হামলা চালায়। ছুটির দিন থাকায় চার্চে ভিড় করেছিল অনেকেই। কিন্তু হামলা চালানোয় প্রাণ হারায় ৫০ জনের বেশি মানুষ। তার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। তবে সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও জানানো হয়নি।

কে বা কারা এই হামলা চালানো তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এমনকী কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় নেয়নি।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি। তিনি জানান, নাইজেরিয়া কখনই কোনও খারাপ শক্তির কাছে হার মানবে না। হামলাকারীদের দ্রুত খুঁজে বার করা হবে বলেও জানান তিনি।

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...