Friday, June 19, 2026

সরোবরে ফের শুরু হচ্ছে রোয়িং, তবে মেনে চলতে হবে গুচ্ছ নির্দেশিকা

Date:

Share post:

খুব শীঘ্রই শুরু হচ্ছে রোয়িং। তবে তার জন্য প্রত্যেককেই মেনে চলতে হবে একগুচ্ছ নির্দেশিকা। সোমবার লালবাজারে রোয়িং ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি। এর আগে রোয়িং নিয়ে যে খসড়া এসওপি তৈরি হয়েছিল সেটিকেই এদিনের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে চূড়ান্ত হয়েছে রোয়িং করতে হলে দক্ষ প্রশিক্ষকের দায়িত্বে করতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক যে নিয়মাবলী আছে তা মেনে চলতে হবে। প্রশিক্ষকদের সুইমিং পুলের ক্লাবে ড্রিল করতে হবে। রেস্কিউ বোট সরোবরের নানা জায়গায় রাখতে হবে। বিশেষত যেখানে রোয়িং করা হবে তার খুব কাছেই রাখতে হবে । পেট্রোল বা ডিজেল চালিত রেস্কিউ বোট থাকা বাঞ্ছনীয়। রেস্কিউ বোট গুলিতে লাইফ জ্যাকেট, রেস্কিউ টিউব , রেস্কিউ ক্যান, ব্যাটারিচালিত আলো ইত্যাদি সমস্ত আপৎকালীন সরঞ্জাম মজুদ থাকতে হবে । রেস্কিউ ক্রু হিসেবে যিনি কাজ করবেন তাকে অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষিত হতে হবে। ক্লাবগুলোতে প্রতি শিফটে একজন করে সেফটি অফিসার নিয়োগ করতে হবে। সেই সেফটি অফিসার রোয়িং সম্পর্কে জ্ঞান রাখবেন । ওই সেফটি অফিসারের সঙ্গে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং স্থানীয় হাসপাতালের সারাক্ষণ যোগাযোগ থাকবে।

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...