Saturday, April 4, 2026

গরুপাচার কাণ্ডে কেন্দ্রের ভুমিকা নিয়ে প্রশ্ন, শাহের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

Date:

Share post:

গরু পাচার(Cow smuggling) রুখতে কেন্দ্রের নিষ্ক্রিয়তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার গরুপাচার কাণ্ডে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে(Kolkata HighCourt) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) বিরুদ্ধে দায়ের হল মামলা। চলতি সপ্তাহে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

গরু পাচার নিয়ে কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তুলে হাইকোর্টে মঙ্গলবার জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর অভিযোগ, “রাজ্যের সমস্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে রমরমিয়ে চলছে গরু পাচার। সীমান্তে পাহারায় থাকা সিআইএসএফ, বিএসএফের নজর এড়িয়ে কীভাবে চলছে গরু পাচার? আর সেই পাচারের দায় কীভাবে রাজ্যের উপর চাপানো যায়?”

উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে রাজ্যে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। জায়গায় জায়গায় চলেছে তল্লাশি অভিযান। গ্রেফতার করা হয়েছে একাধিক জনকে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সিবিআইয়ের পেশ করা চার্জশিটে চক্রের মূল পাণ্ডা এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, গুলাম মুস্তফা ও আনারুল শেখ-সহ সাতজনের নাম ছিল। বন্ধ খামে বিচারক জয়শ্রী বন্দ্যোপাধায়ের এজলাসে অভিযোগপত্র পেশ করেন সিবিআইয়ের আইনজীবী। তা গ্রহণ করেন বিচারক। প্রসঙ্গত, ২০২০ সালের ১১ ডিসেম্বর আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করে এনামুল। তারপর থেকেই সে জেল হেফাজতে ছিল। দু’বছর পর তার জামিনও মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।


Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...