Saturday, April 4, 2026

বিজেপির বাংলা ভাগের চক্রান্ত রক্ত দিয়ে রুখব, বন্দুক ভোঁতা করে দেব: চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

তাঁর আলিপুরদুয়ার সফরের আগে কেএলও-র প্রধান জীবন সিং-এর হুমকির পাল্টা তোপ দাগলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, আলিপুরদুয়ারের কর্মিসভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মমতা। বলেন, “ক্ষমতা থাকলে বন্দুক ঠেকাও। আমি বন্দুককে ভয় পাই না। বন্দুক ভোঁতা করে দেব।“ রক্তের বিনিময়ে বাংলা ভাগ রুখবেন বলে বার্তা দেন মমতা।

উত্তরবঙ্গকে আলাদা করার বিজেপির (BJP) চক্রান্তের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের (Parade Ground) সভা থেকে তিনি বলেন, উত্তরবঙ্গকে ভাগের চক্রান্ত করছে বিজেপি। বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিচ্ছে। তীব্র কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, “ভোটের আগে বলেছিল, গোর্খাল্যান্ড করব। ভোটের পর পালিয়েছে। আমরা কিছুতেই গোর্খাল্যান্ড করতে দেব না। আগে তো পাহাড়ের সঙ্গে তরাই – ডুয়ার্সের ঝগড়া লাগিয়ে দিয়েছিল”।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “বিজেপির কেউ কেউ বলে আমরা উত্তরবঙ্গকে আলাদা করে দেব। আমি রক্ত দেব কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না’। জীবন সিংয়ের নাম না করে বলেন, কিছু নেতা কাজ নেই কর্ম নেই, ভয় দেখাচ্ছে। বিজেপির প্রশ্রয়ে এসব হচ্ছে। যখনই নির্বাচন আসে বিজেপি ভাগাভাগির কথা বলে।

একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, ভোটের আগে উজালা, আর ভোটের পরে আঁধার। বিজেপি মিথ্যে কথা বলে গ্যাস-পেট্রোল-ডিজেলের দাম বাড়ায়। ১০০% উপর ৫০০টাকার নোট, ২০০০টাকার নোট জাল করেছে। বিজেপি সরকার ‘ভেজাল সরকার’।

বিজেপি-র ভাঁওতাবাজিতে ভুলে কেউ যেন তৃণমূলকে ভুল না বোঝে- সেই বার্তাও দেন মুখ্যমন্ত্রী। বলেন, ভোটের পর বিজেপির সাংসদদের পাত্তা পাওয়া যায় না। কিন্তু সারা বছর পাশে থাকে তৃণমূল; তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্প।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...