Saturday, April 4, 2026

দুদিনের সফরে কলকাতায় নাড্ডা, স্বাগত জানাতে ‘টানাটানি’ বঙ্গ বিজেপি নেতৃত্বের

Date:

Share post:

দুদিনের সফরে মঙ্গলবার রাতে কলকাতায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। কলকাতা বিমানবন্দরের নাড্ডা পৌঁছানোর পরই বঙ্গ বিজেপি (BJP) নেতৃত্বের মধ্যে হুড়হুড়ি পড়ে যায় কে নাড্ডাকে কত আপ্যায়ন করতে পারেন! অথচ এর কিছুক্ষণ আগেই বিজেপি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সভা ঘিরে উত্তর 24 পরগনায় কর্মী অসন্তোষ দেখা দিয়েছিল। এ দিন নাড্ডাকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিধায়ক শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari), প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), রাহুল সিনহা-সহ বঙ্গ বিজেপি নেতৃত্ব।

এক নজরে নাড্ডার সফরসূচি-

• বুধবার সকাল ১১টায় চুঁচুড়ায় অনুষ্ঠান
• দুপুরে দলের একাধিক বৈঠকে যোগ দেবেন
• বৃহস্পতিবার দলীয় সাংসদ, বিধায়ক ও রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক।
• দুপুরে বিজেপির কর্মী সম্মেলনে ভাষণ
• কলা মন্দিরে নাগরিক সম্মেলন।
• বৃহস্পতিবারই দিল্লি ফিরে যাওয়ার কথা।

রাজ্যের বিধানসভা নির্বাচন, তারপরের উপনির্বাচন এবং পুরসভা নির্বাচনে ভরাডুবি বিজেপির। তারপরেই একে একে পাপড়ি খসে পড়ছে পদ্মের। যে কজন এখনও গেরুয়া পতাকা বঙ্গে ধরে আছেন, তাঁদের মধ্যেও চূড়ান্ত গোষ্ঠী কোন্দল। প্রকাশ্যে একে অপরকে আক্রমণ করতে পিছুপা নন কেউই। এই পরিস্থিতিতে নাড্ডার আগমন সংগঠনকে ঐক্যবদ্ধ করার চেষ্টা বলেই মত রাজনৈতিক মহলের। তবে, সর্বভারতীয় সভাপতির ভোকাল টনিকে গেরুয়া শিবির চাঙ্গা হয় কি না সেটাই দেখার।


 

 

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...