Saturday, March 14, 2026

স্ত্রীর কব্জি কাটার ঘটনায় কেতুগ্রাম থেকে গ্রেফতার অভিযুক্তর বাবা-মা

Date:

Share post:

স্ত্রী সরকারি চাকরি পেয়েছেন। তাই তাঁর স্বামীকে ছেড়ে যাওয়ার আশঙ্কায় স্ত্রী, রেণুর কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠল স্বামী শের মহম্মদের বিরুদ্ধে। তারপর থেকেই ফেরার মূল অভিযুক্ত। ওই ঘটনায় রেণুর শ্বশুড়-শাশুড়িকে গ্রেফতার করল কেতুগ্রাম থানার পুলিশ।মঙ্গলবার তাদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হবে।



আরও পড়ুন:KK বিতর্কের পর প্রথমবার স্টেজ-শো রূপঙ্করের, শিল্পীকে একের পর এক গানের অনুরোধ


পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরে বাসে চেপে পালানোর ছক কষেছিলেন অভিযুক্ত শের মহম্মদের বাবা ও মা। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম গ্রাম থানার পুলিশ চাকটা বাসস্ট্যাণ্ড থেকে গ্রেফতার করে তাঁদের। শেখ মহম্মদের হদিশ পেতে তাঁর বাবা সিরাজ শেখ এবং মা মেহেরনিকা বিবিকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তারা।তবে এখনও মূল অভিযুক্ত রেণুর স্বামী এখনও অধরাই।




উল্লেখ্য, বেসরকারি হাসপাতালে বহুদিন ধরেই চাকরি করতেন রেণু। এরপর সরকারি হাসপাতালে চাকরি পান রেণু। এরপরই স্বামী আশঙ্কা করেন তাঁকে ছেড়ে চলে যেতে পারেন রেণু। এরপরই শনিবার রাতে কেতুগ্রামের চিনিসপুরের বাড়িতে ঘুমিয়ে থাকাকালীন গভীর রাতে তাঁর মুখে বালিশ চাপা দিয়ে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় ডান হাতে। কব্জি থেকে কেটে যায় হাত। রক্তাক্ত অবস্থাতেই রেণুকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত। পরে দুর্গাপুরের এক নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় তাঁকে। খবর দেওয়া হয় রেণুর বাপেরবাড়িতে। মহিলার বাড়ির লোকের দাবি, তাঁরা হাসপাতালে গিয়ে পৌঁছতেই এলাকা ছেড়ে চম্পট দেয় তাঁদের জামাই।

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...