Tuesday, June 23, 2026

KK বিতর্কের পর প্রথমবার স্টেজ-শো রূপঙ্করের, শিল্পীকে একের পর এক গানের অনুরোধ

Date:

Share post:

সম্প্রতি, কলকাতার নজরুল মঞ্চে কলেজের অনুষ্ঠানে পারফর্ম করার পর হোটেলে ফিরে আকস্মিক মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় গায়ক কেকে-র। তাঁর এই অকাল প্রয়াণে বিভিন্ন মহলে যেমন শোকের ছায়া নেমে এসেছে, ঠিক একইভাবে তৈরি হয়েছে বিতর্ক।



আরও পড়ুন: আজ মন্ত্রিসভার বৈঠকের পরেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী


আবার কেকে-র কলকাতায় পারফর্ম করার আগে শিল্পীকে নিয়ে মাত্রাতিরিক্ত উন্মাদনার প্রসঙ্গ তুলে একটি ফেসবুক লাইভে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী। এরপরই কলকাতায় কনসার্ট করতে এসে কেকে-র মৃত্যু হয়। কেকে-র মৃত্যুর সঙ্গে রূপঙ্করের মন্তব্যের সরাসরি কোনও যোগসূত্র না থাকলেও সোশ্যাল মিডিয়ায় কার্যত উত্তাল হয়ে যায়। নেটিজেনদের ভয়ঙ্কর রোষের মুখে পড়েন রূপঙ্কর বাগচী। তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়। তবে রূপঙ্করের পাশেও দাঁড়ান অনেকে। এরপর বিতর্কে ইতি টানতে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে কেকে-র পরিবার ও তাঁর অনুরাগীদের কাছে নিঃশর্ত দুঃখ প্রকাশ করেন রূপঙ্কর।




এবার কেকে বিতর্কের পর প্রথমবার স্টেজে ফিরলেন বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী। রবিবার কলকাতার একটি প্রেক্ষাগৃহে স্টেজ-শো করলেন তিনি। গাইলেন একের পর এক গান। দর্শক আসন থেকেও পেলেন একের পর এক গানের অনুরোধ। অনুরোধের মধ্যে উল্লেখযোগ্য ছিল, ”আমার মতে তোর মতন কেউ নেই” গানটি। দর্শক আসন থেকে শিল্পীকে এই গানের অনুরোধ করা হয়। যা শুনে মৃদু হেসে রূপঙ্কর বলেন, “ধন্যবাদ আজকের দিনে এই গানটির অনুরোধটা আমার কাছে প্রয়োজন ছিল”। সবমিলিয়ে বিতর্ককে দূরে সরিয়ে ফের শ্রোতাদের মন জয় করলেন রূপঙ্কর। তাঁর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল প্রেক্ষাগৃহকে।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...