Friday, April 3, 2026

অস্বস্তিকর গরম থেকে রেহাই দিয়ে দক্ষিণবঙ্গে কবে আসছে বর্ষা? জানালো হাওয়া অফিস

Date:

Share post:

উত্তরবঙ্গে ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে এখনও আটকে বর্ষা। আলিপুর।আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের এখনও চার-পাঁচদিন কোনও সম্ভাবনা নেই।

আগামী ১০ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনও লক্ষণ নেই। অর্থাৎ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আদ্রতাজনিত অস্বস্তি আরও কিছুদিন বজায় থাকবে। ৪-৫ দিন পর বর্ষা ঢুকলেও কলকাতা বা তার আশেপাশের জেলাগুলোতে সেই অর্থে যে ভারী বর্ষণ হবে, তা এখনই বলা যাচ্ছে না। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

তবে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টি হতে পারে। যদিও সেটা বর্ষার বৃষ্টি নয় বলেই জানিয়েছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহারের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৪ ঘন্টা পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- anis khan: আনিস খান হত্যা মামলার শুনানি শেষ, রায় স্থগিত রাখল হাইকোর্ট

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...