Saturday, May 23, 2026

নাড্ডা পা রাখার আগেই শহরে ফিরে দিলীপ বললেন ঘরে-বাইরে সব মিটিংয়েই থাকবেন

Date:

Share post:

বঙ্গ বিজেপিতে শুভেন্দু-সুকান্ত-অমিতাভ চক্রবর্তী গোষ্ঠীর কাছে কার্যত কোণঠাসা দিলীপ ঘোষ। দিনের পর দিন দিল্লি নেতৃত্বের কান ভাঙিয়ে দিলীপকে রাজ্য বিজেপিতে একঘরে করে দিয়েছেন শুভেন্দু-সুকান্তরা। দিলীপ ঘোষকে বাংলার বাইরে পাঠেতেও যে তৎপর শুভেন্দু-সুকান্ত জুটি, তারও প্রমাণ মিলেছে। এমনকী, সংবাদ মাধ্যমের কাছে “সেন্সর” পর্যন্ত করা হয়েছে দিলীপ ঘোষকে। ঠিক সেই পরিস্থিতির মধ্যে আজ, মঙ্গলবার রাতে বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাত ৯টায় কলকাতা বিমানবন্দরে পা রাখবেন তিনি। এরপর সোজা চলে যাবেন নিউটাউনের হোটেলে। সেখানেই রাত কাটাবেন। আগামী কাল ও পরশু ঠাসা কর্মসূচি রয়েছে নাড্ডার।

কিন্তু নাড্ডার এই সফরে কি পাত্তা পাবেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ? কারণ, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরে তাঁকে কাছে ঘেঁষতে দেননি সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীরা। সেই ঘটনায় ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিমানী দিলীপ ঘোষ। তবে এবার দিলীপ ঘোষকে নাড্ডার কর্মসূচিতে হাজির হওয়ার বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। জানা গিয়েছে, অভিমানী দিলীপবাবুকে আগামিকাল দুপুরে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে দলের রাজ্য কার্যকরী বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

সেই বার্তা পেয়েই আজ, মঙ্গলবার সিকিম থেকে কলকাতায় ফিরেছেন দিলীপ ঘোষ। রাতে বিমানবন্দরে নাড্ডাকে স্বাগত জানাতেও যেতে পারেন তিনি। দিলীপ ঘোষের সঙ্গে একান্তে বৈঠকও করতে পারেন নাড্ডা। সিকিম থেকে রাজ্যে ফিরে নাড্ডার সফর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “জে পি নাড্ডার সঙ্গে সব মিটিংয়ে থাকব। ঘরে আছে, বাইরেও আছে। আমাদের মন্ত্রী এসেছেন নিশীথ প্রামাণিক। তাঁর সঙ্গে কয়েকটি মিটিংয়ে যাওয়ার কথা আছে। এবারও অনেক ব্যস্ত কার্যক্রম রয়েছে ওনার। এবার যেমন সাংগঠনিক বৈঠক রয়েছে, তেমন সংগঠনের বাইরেও বিশেষ কিছু কর্মসূচি আছে।”

দিলীপ ঘোষ ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, যে লবি তাঁকে মিডিয়ার সামনে ‘সেন্সর’ করার ইন্ধন জুগিয়েছিল শীর্ষ নেতৃত্বকে, তাঁদের বিরুদ্ধে নাড্ডাকে পাল্টা নালিশ করতে পারেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

আরও পড়ুন- অস্বস্তিকর গরম থেকে রেহাই দিয়ে দক্ষিণবঙ্গে কবে আসছে বর্ষা? জানালো হাওয়া অফিস

 

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...