Saturday, June 13, 2026

bhabanipur murder case: দম্পতির খুনিকে তদন্ত করে খুঁজে বের করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ভবানীপুরে গুজরাতি দম্পতির খুনিকে দ্রুত তদন্ত করে খুঁজে বের করা হবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(mamata bandyopadhyay)। মঙ্গলবার নিহত দম্পতির মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দিয়ে জানান, খুনের ঘটনায় দ্রুত নিষ্পত্তি হবে।ভবানীপুরের (bhabanipur) হরিশ মুখার্জি রোডের ওই ফ্ল্যাট থেকে সোমবার সন্ধ্যায় উদ্ধার হয় দম্পতির রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রের জানা গিয়েছে, অশোক শাহ এবং তাঁর স্ত্রী রশ্মিতা শাহর দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক ভাবে ধারণা, তাঁদের খুন (murder) করা হয়েছে।

কিন্তু খুন করে সবার নজর এড়িয়ে কী ভাবে পালিয়ে গেলেন আততায়ী? ফলে স্বভাবতই প্রশ্ন উঠেছে, তবে কি পরিচিত কেউ-ই এই ঘটনায় জড়িত? প্রশ্ন উঠলেও অবশ্য উত্তর পাওয়া যাচ্ছিল না। মুখ্যমন্ত্রীর নিহত দম্পতির মেয়েকে  জানিয়েছেন, খুনি কে তা খুঁজে বার করবেন তদন্তকারীরা। তিনি যেন পুলিশের উপর ভরসা রাখেন।সোমবারের এই খুনের ঘটনায় ভবানীপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কিছু দিন আগেই বাড়ি বিক্রি নিয়ে এক ক্রেতার সঙ্গে সামান্য বচসা হয়েছিল ওই দম্পতির। বাড়ি বিক্রির মূল্য হিসাবে ৬০ লক্ষ টাকা চেয়েছিলেন তাঁরা। সেই টাকা দিতে রাজি হননি ক্রেতা। খুনের ঘটনার নেপথ্যে বাড়ি বিক্রি সংক্রান্ত জটিলতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার দম্পতির ময়নাতদন্ত হয়েছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। দুপুর ১২ টা থেকে ৩ টের মধ্যে মৃত্যু হয়েছে।কেওড়াতলা শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে।


 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...