Saturday, June 27, 2026

রেণু খাতুনের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, সরকারের তরফে ৩ ব্যবস্থা

Date:

Share post:

সরকারি হাসপাতালে নার্সের চাকরি পাওয়ায় স্বামী ডান হাতের কবজি কেটে নিয়েছিল স্বামী। কেতুগ্রামের সেই রেণু খাতুনের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, ভবানীপুর (Bhabanipur) জোড়া খুনকাণ্ডে ঘটনাস্থলে গিয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রেণুর জন্য তিনটি পদক্ষেপ করা হচ্ছে।

• নার্সের চাকরির পরীক্ষায় রেণুর ডান হাতের কবজি না থাকায় তিনি বসে, মুখে বলে যে কাজ করতে পারবেন, সেই কাজ তাঁকে দেওয়া হবে।
• রেণুকে রাজ্য সরকারি সাহায্যে কৃত্রিম হাত লাগানোর ব্যবস্থা করা হবে।
• বেসরকারি হাসপাতালে রেণুর চিকিৎসার টাকা দেবে রাজ্য।

শনিবার রাতে রেণুর ডান হাতের কবজি কেটে নেয় স্বামী শের মহম্মদ। শের মহম্মদ এবং তার বাবা-মাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালের বেডে বসেই মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে ব্যবস্থার আবেদন জানিয়েছিলেন রেণু। এদিন সবদিক থেকে তাঁর পাশে দাঁড়লেন মমতা।


Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...