Friday, April 3, 2026

Edengardens: ভোল বদল হচ্ছে বাংলার ক্রিকেটের আঁতুড়ঘর ইডেন গার্ডেন্সের

Date:

Share post:

ভোল বদল হচ্ছে বাংলার ক্রিকেটের আঁতুড়ঘর ইডেন গার্ডেন্স(Eden Gardens) এর। ঢেলে সাজানো হবে ইডেনের অন্দরমহল। আসুন এক ঝলক দেখে নি কী কী পরিবর্তন আসছে ইডেনের অন্দরমহলে।

বদলে যাচ্ছে ক্রিকেটারদের সাজঘর এবং অতিথিদের খাওয়ার জায়গা। বিরাট কোহলি, রোহিত শর্মারা(Rohit Sharma) যেখানে সাংবাদিক বৈঠক করেন, সেখানেও হবে বদল। বদলা হবে ফ্লাডলাইটও।

আরও পড়ুনঃ কয়লার সঙ্কট! বাতিল ১৯০০ ট্রেন
শৌচাগার, প্রেস বক্স, মিডিয়া সেন্টারেও বদল আনা হচ্ছে। কিছু দিন আগে এই কাজের জন্য টেন্ডার(Tender) ডাকা হয়েছিল। সেই পর্বও সম্পূর্ণ। খুব শীঘ্র কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।সভাপতি অভিষেক ডালমিয়া(Abhishek Dalmia) বলেছেন, “বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট মাঠ হিসেবে ধরা হয় ইডেন গার্ডেন্সকে। সুনাম ধরে রাখার জন্যে প্রথম ধাপে ক্লাব হাউসের অন্দর, সাজঘর এবং মিডিয়া সেন্টারে(Media Center) বদল আনা হচ্ছে।”

তিনি আরও বলেছেন, “এই প্রকল্পের জন্য টেন্ডার ডাকা হয়েছে। নকশা অনুমোদন করেছে অ্যাপেক্স কাউন্সিল।”ক্লাব হাউসের লোয়ার টায়ারের আসন বদলানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
এ ছাড়া, গ্যালারির এফ, জি, এইচ স্ট্যান্ডের উপর ক্যানোপি বসানোর কাজ শুরু হবে, যা সৌন্দর্য বাড়াবে গোটা স্টেডিয়ামের।ক্লাব হাউসের ভিতরে থাকছে কপিল দেব এবং মহেন্দ্র সিংহ ধোনির ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের ছবি।পঙ্কজ রায়-সহ বাংলার প্রাক্তন ক্রিকেটারদের ছবিও থাকবে সেখানে।

সব ঠিকঠাক থাকলে চলতি বছর শেষ হওয়ার আগেই নতুন চেহারার ক্লাবহাউস দেখতে পাওয়া যাবে।


 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...