Tuesday, June 23, 2026

পয়গম্বরকে অপমান বিজেপির! রাজধানী সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার চিঠি জঙ্গি সংগঠনের

Date:

Share post:

পয়গম্বর নিয়ে বিজেপির মন্তব্যের জেরে আরও বিপাকে মোদি সরকার। গেরুয়া শিবিরের এই মন্তব্যের জেরে এবার ভোগান্তিতে গোটা দেশ।পয়গম্বর অপমানের জেরে ইতিমধ্যেই চিঠি দিয়ে রাজধানী দিল্লি-সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে আল-কায়দা ।এই তালিকায় রয়েছে দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ এবং মুম্বই।


আরও পড়ুন:কয়লার সঙ্কট! বাতিল ১৯০০ ট্রেন


চিঠিতে উল্লেখ করে লেখা হয়েছে, ‘আমাদের পয়গম্বরকে যারা অসম্মান করেছে আমরা তাদের খুন করব।
তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব। দিল্লি, মুম্বই, গুজরাত এবং উত্তরপ্রদেশে গেরুয়া সন্ত্রাসবাদীরা তাদের শেষের জন্য অপেক্ষা করুক।’

গত কয়েকদিন ধরেই এই পয়গম্বর সম্পর্কে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। পয়গম্বর মহম্মদকে অপমান করে যে মন্তব্য নূপুর করেছেন তার জেরে বিজেপি থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। বিজেপির আরেক নেতা নবীন জিন্দলও টুইটে অনুরূপ মন্তব্য করেছিলেন, তাঁকেও একই শাস্তি পেতে হয়েছে। কিন্তু তাতেও চিড়ে ভেজেনি। এই মন্তব্যের প্রতিবাদে আরব দেশগুলি যে ভাবে সুর চড়া করেছে তাতে বেশ বিপাকে মোদি সরকার। প্রকাশ্যে ক্ষমা না চাইলে কুয়েত ভারতকে বয়কটের রাস্তা হাঁটার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে আল-কায়দার হুমকি নতুন করে মোদি সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...