Saturday, April 4, 2026

 এসএসসি মামলায় ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ সিবিআইকে : কোর্ট

Date:

Share post:

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়  ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিল হাইকোর্ট। বুধবার এই মামলার শুনানি ছিল। শুনানির পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে রঞ্জনের জিজ্ঞাসাবাদ করতে বলেন।এই রঞ্জনের আসল নাম চন্দন মণ্ডল। আদালতে  এমনটাই দাবি করেছেন মামলাকারীর আইনজীবী।  বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন স্পষ্ট জানিয়ে দেন চন্দন মণ্ডলকে জেরা করতে পারবে সিবিআই।  তদন্তে সহযোগিতা না করলে  রঞ্জন ওরফে চন্দনকে নিজেদের হেফাজতে নিতে পারবে সিবিআই। আগামী ১৫ জুনের মধ্যে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিন বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন যে,  শুধুমাত্র রঞ্জনের জন্যেই সিবিআই তদন্ত। সম্পূর্ণ প্রাথমিকে দুর্নীতিতে নয়। এই মামলায় রঞ্জনের সঙ্গে পার্টি করা হল প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসকেও। অবিলম্বে তদন্ত শুরু করতে সিবিআইকে নির্দেশ হাইকোর্টের। সম্প্রতি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন উপেন বিশ্বাস।  উপেন বিশ্বাস নিজের ফেসবুক পোস্টে এই চন্দন তথা রঞ্জনের নাম উল্লেখ করেছিলেন।  এদিন বিষয়টি আদালতের নজরে আনেন বিকাশ ভট্টাচার্য।

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...