Saturday, April 4, 2026

টেট উত্তীর্ণদের একাংশের নবান্ন অভিযান, বিশৃঙ্খলা মহানগরে

Date:

Share post:

টেট উত্তীর্ণদের একাংশের নবান্ন অভিযানকে ঘিরে বুধবার বিশৃঙ্খলা তৈরি হল মহানগরজুড়ে। এদিন নবান্নের কাছে, হাওড়ায়, মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনে এবং বিকাশ ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ শুরু হয়।  বিক্ষোভকারীদের দাবি, ২০১৪ সালে পাশ করেও তাঁরা চাকরি পাননি। চাকরির দাবি নিয়ে এদিন নবান্ন অভিযান শুরু করেন বিক্ষোভকারীরা।  ফলে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ-অভিযান ঘিরে অশান্তি তৈরি হয় নবান্ন সংলগ্ন অঞ্চলে। পুলিশ মাঝপথেই আটকে দেয় মিছিল। হাওড়াতেও একই দাবিতে অবরোধ হয়। অন্যদিকে মির্জা গালিব স্ট্রিটে খাদ্য ভবনের সামনেও চাকরিপ্রার্থীদের বিক্ষোভ হয় । চাকরিপ্রার্থীদের দাবি, খাদ্য দফতরে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার জন্য ২০১৮ সালে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পরীক্ষায় পাশ করে প্যানেলভুক্ত হন ৯৫৭ জন। কিন্তু এখনও চাকরি পাননি তাঁরা। সেই দাবি নিয়েই এদিন খাদ্যভবনের সামনে বিক্ষোভ দেখান।

এদিন আচমকাই বিকাশ ভবনে চলে আসেন উচ্চমাধ্যমিকের চুক্তি ভিত্তিক শিক্ষকদের একাংশ।
শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার দাবি নিয়ে তাঁরা সোজা দফতরের বাইরে  হাজির হয়ে যান। কিন্তু শিক্ষামন্ত্রীর দফতরের সামনেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। ১৫জন উচ্চমাধ্যমিক চুক্তি ভিত্তিক শিক্ষককে আটক করে বিধাননগর পুলিশ।

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...