Thursday, June 25, 2026

আদিবাসীদের পাশে তৃণমূল সরকার, বিজেপি ভোট নিয়ে উধাও: জমি দখল হলে ফেরানোর প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মঙ্গলবারের পরে বুধবারও বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসী সমাজের বিবাহ অনুষ্ঠান-সহ অন্যান্য অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে, জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, ভোটের পরে আর বিজেপি-র (BJP) জন প্রতিনিধিদের খুঁজে পাওয়া যায় না। পাশে থাকে তৃণমূল (TMC) আর রাজ্য সরকার।

উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল ভালো হয়নি। এবারের উত্তরবঙ্গ সফরে সেই কথা উল্লেখ করে মমতা বলেন, ভোট নিয়ে চলে যায় বিজেপি। কিন্তু পরে তাদের আর দেখা যায় না। কিন্তু সারাবছর পাশে থাকে তৃণমূল। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পে উপকৃত হন উত্তরবঙ্গের মানুষও। এদিন, মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসীদের জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হয়েছে। বাকিগুলিও দেওয়া হবে। আর আদিবাসীদের জমি অধিগ্রহণ হলে তা ফেরানো হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গ জুড়েই রয়েছে বিভিন্ন চা-বাগান। এদিনর মঞ্চ থেকে রাজ্য সরাকের চা সুন্দরী প্রকল্পের অধীন বাগানে বাড়ি তৈরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জোর দেন পর্যটনে। জানান, হোমস্টে-র ব্যবস্থা করলে রাজ্য সাহায্য করবে। দেওয়া হবে এককালীন ১ লক্ষ টাকা। এর পাশাপাশি অন্যান্য জনহিতকর প্রকল্পের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...