Saturday, April 4, 2026

জোর করে ঘরে ঢুকে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা,কোচের বিরুদ্ধে বিস্ফোরক সাইক্লিস্ট

Date:

Share post:

কোচের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছিলেন ভারতের প্রথম সারির এক সাইক্লিস্ট। তাঁকে আগেই দেশে ফেরার নির্দেশ দিয়েছিল ভারতের সাইক্লিং সংস্থা। এ বার গোটা দলকেই স্লোভেনিয়ার শিবির থেকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হল। অভিযুক্ত কোচ আর কে শর্মাকেও কড়া চিঠি পাঠিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে কোচের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ওই সাইক্লিস্ট, যা দেখে চমকে উঠেছেন সংস্থার কর্তারা। সাইক্লিস্ট জানিয়েছেন, কোচ তাঁকে নিজের স্ত্রীর মতো আচরণ করতে বলেন। জোর করে ঘরে ঢুকে যৌন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন। বাধা দেওয়ায় সাইক্লিস্টের কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দেন তিনি। বলে দেন, অভিযোগ জানিয়ে কোনও লাভ হবে না।

সাইক্লিস্টের অভিযোগ, এশিয়ান ট্র্যাক সাইক্লিংয়ে অংশ নিতে ১৫ মে স্লোভেনিয়া যাওয়ার কথা ছিল তাঁদের। যাত্রার তিন দিন আগে কোচ ফোন করে জানান, ওই সাইক্লিস্টকে তাঁর সঙ্গে একই ঘরে থাকতে হবে। শুনে তিনি ভয় পেয়ে যান। যাত্রার আগেই মনোবিদের সাহায্য নেন। ভেবেছিলেন স্লোভেনিয়া গিয়ে আলাদা ঘরের অনুরোধ করবেন। কিন্তু কোচ সে কথা শুনে প্রচণ্ড রেগে যান এবং সাইক্লিস্টের সঙ্গে অভদ্র ব্যবহার করেন। বাধ্য হয়ে কোচের ঘরেই এক রাত কাটাতে হয় তাঁকে। সাইয়ের এক আধিকারিকের নজরে বিষয়টি আসতেই ওই সাইক্লিস্টের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়। এতেই ক্ষুব্ধ কোচ সাইক্লিস্টের কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেন। জানিয়ে দেন, তাঁকে শিবির থেকে সরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- এয়ারক্রাফট মিউজিয়াম প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করবে: উদ্বোধন করে মন্তব্য মুখ্যমন্ত্রীর

সাইক্লিস্ট জানান, ১৯ মে অনুশীলনের পর তাকে নিজের ঘরে ‘ম্যাসাজ’ করার জন্য ডেকেছিলেন কোচ। তিনি যাননি। ২৫ মে বিশেষ প্রস্তুতি নিতে ছেলেদের দলের সঙ্গে জার্মানি যাওয়ার কথা ছিল ওই সাইক্লিস্টের। প্রতিশোধ নেওয়ার জন্য কোচ তাঁকে নিয়ে যাননি।এরপর জার্মানি থেকে ফেরার পরে। সকাল সাতটায় ফিরে সাইক্লিস্টের ঘরে জোর করে ঢুকে পড়েন কোচ। তাঁর বিছানায় শুয়ে পড়েন। বেরিয়ে যেতে বললে জোর করে সাইক্লিস্টকে নিজের কাছে টানার চেষ্টা এবং তাঁকে যৌন সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দেন। এ-ও বলেন, ওই সাইক্লিস্টকে স্ত্রী-র মতো আচরণ করতে হবে। সেখানেও বাধাপ্রাপ্ত হলে সাইক্লিস্টের পরিবারকে ফোন করে বলে দেন, তাঁর কোনও প্রতিভা নেই। ভবিষ্যতে কিছু করতে পারবেন না।তীব্র মানসিক চাপে পড়ে যান ওই সাইক্লিস্ট। বাধ্য হন মনোবিদের শরণাপন্ন হতে। তাঁকে সব খুলে বলেন।

এরপরে ‘টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিম’-এর সিইও পুষ্পেন্দ্র গর্গকেও সব জানান। গর্গ তখনই সাইক্লিস্টকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেন। সাইও যোগাযোগ রেখেছিল।


Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...